শনিবার, ৯ মে ২০২৬

রেঞ্জের ১ এডি. ডিআইজি, সিএমপি ৩ অতিরিক্ত পুলিশ কমিশনার ও ৩ ডিসিকে বদলি

জে. জাহেদ, সিনিয়র প্রতিবেদক:

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ৩ অতিরিক্ত পুলিশ কমিশনার, চট্টগ্রাম রেঞ্জের ১ অতিরিক্ত ডিআইজি ও সিএমপির ৩ উপ-পুলিশ কমিশনার (ডিসি)সহ পুলিশের উর্ধ্বতন ৭ কর্মকর্তাকে পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। 

সোমবার (১১ নভেম্বর) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে তাঁদের দায়িত্ব থেকে অন্যত্রে বদলি করা হয়।

প্রজ্ঞাপনের আদেশে বলা আছে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার আবদুল মন্নান মিয়াকে অতিরিক্ত ডিআইজি হিসেবে রংপুর রেঞ্জে, অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আব্দুল ওয়ারীশকে নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি ও অতিরিক্ত পুলিশ কমিশনার মাসুদ আহাম্মদকে অতিরিক্ত ডিআইজি হিসেবে রংপুর রেঞ্জে বদলি করা হয়েছে।

এছাড়াও চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে অতিরিক্ত ডিআইজি হিসেবে রাজশাহী রেঞ্জে বদলি করা হয়েছে।

পৃথক আদেশে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ মঞ্জুর মোর্শেদ কে পুলিশ সুপার হিসেবে নৌ পুলিশে বদলি, উপ পুলিশ কমিশনার (ডিসি) এন এস নাসিরুদ্দিন কে গাজীপুর মেট্টোপলিটন পুলিশে বদলি এবং উপ পুলিশ কমিশনার (ডিসি) মোসা. সাদিরা খাতুন কে পুলিশ সুপার পদে রাজশাহী রেঞ্জে বদলি করা হয়। জনস্বার্থে এ আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে...

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচ সদস্যকে গলা কেটে হত্যা...

রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত ড্রাইভার-হেলপার উদ্ধার, চক্রের ৪ সদস্য গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত মিনিবাসের চালক ও হেলপারকে...

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে মাদক পাচার রোধে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

মাদকদ্রব্য ও সাইকোট্রপিক উপাদানের অবৈধ পাচার এবং অপব্যবহার রোধে...

সংসদে শাপলা চত্বরের শহীদদের সম্মান দিয়েছে বিএনপি: তথ্যমন্ত্রী

বিএনপিই প্রথম শাপলা চত্বরের হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছিল...

আরও পড়ুন

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে নেমেছেন কক্সবাজার উপকূলের প্রায় ৪০ হাজার লবণচাষি। ঝড়ো হাওয়া ও টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত লবণ মাঠগুলো...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত। সীমান্তের একের পর এক দুর্গম পয়েন্ট দিয়ে প্রতিদিনই বাংলাদেশে ঢুকছে বার্মিজ ইয়াবা,...

রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত ড্রাইভার-হেলপার উদ্ধার, চক্রের ৪ সদস্য গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত মিনিবাসের চালক ও হেলপারকে উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে অপহরণ ও চাঁদাবাজির সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রের চার সদস্যকে গ্রেফতার করা...

সংসদে শাপলা চত্বরের শহীদদের সম্মান দিয়েছে বিএনপি: তথ্যমন্ত্রী

বিএনপিই প্রথম শাপলা চত্বরের হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছিল বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।শুক্রবার (৮ মে) জাতীয় জাদুঘর মিলনায়তনে আয়োজিত শাপলা চত্বর...