সোমবার, ২০ এপ্রিল ২০২৬

গাড়ী ভাংচুরের মামলা থেকে অব্যাহতি পেলেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

সড়ক অবরোধ করে গাড়ি ভাংচুর করার অভিযোগে দয়ের করা মামলায় অব্যাহতি পেয়েছেন, বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোহাম্মদ সাইফুল ইলাহী বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদকে মামলার দায় হতে অব্যাহতি দেন।

সালাহউদ্দিন আহমদ এর প্রধান কৌসুলি, সাবেক পিপি অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না জানান, ২০১১ সালের ৩ জুলাই কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউপি নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী গিয়াস উদ্দিনের উপর বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে হামলা এবং পরে চকরিয়ার বেন্ডি বাজারে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ করে গাড়ি ভাংচুর করার অভিযোগ এনে চকরিয়া থানায় সালাহউদ্দিন আহমদসহ ২০ জনকে এজাহারভুক্ত আসামী এবং ২০০০/২৫০০ জনকে অজ্ঞাত আসামী করে চকরিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়।

চকরিয়া থানার এসআই মোঃ ইয়াছিন বাদী হয়ে করা এ মামলার চকরিয়া থানা নম্বর : ০৪, তারিখ : ০৩/০৬/২০১১ ইংরেজি, জিআর নম্বর : ২২১/২০১১ ইংরেজি এবং স্পেশাল ট্রাইব্যুনাল নম্বর : ২৯/২০১২ ইংরেজি। এ মামলায় বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদকে ৭ নম্বর আসামী করা হয়।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোহাম্মদ সাইফুল ইলাহীর আদালতে মঙ্গলবার মামলাটি চার্জ (অভিযোগ) গঠনের দিনে সালাহউদ্দিন আহমদের প্রধান কৌসুলি, সাবেক পিপি অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না সালাহউদ্দিন আহমদের বিরুদ্ধে আনীত অভিযোগ ভিত্তিহীন ও সঠিক নয় মর্মে উল্লেখ করে মামলার দায় হতে সালাহউদ্দিন আহমদকে অব্যাহতি দিতে ফৌজদারী কার্যাবিধির ২৬৫(সি) ধারায় একটি আবেদন করেন।

আবেদনটি আদালতে অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না শুনানী করে সালাহউদ্দিন আহমদকে অব্যাহতি দেওয়ার পক্ষে যুক্তিতর্ক তুলে ধরেন। রাষ্ট্র পক্ষে একই আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মোহাম্মদ আবদুর রশিদ সালাহউদ্দিন আহমদ এর বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক নয় মর্মে আদালতে উপস্থাপন করে তাৃকে মামলার দায় হতে অব্যাহতি দিতে প্রার্থনা জানান।

শুনানী শেষে বিজ্ঞ বিচারক মোহাম্মদ সাইফুল ইলাহী বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের আবেদন মঞ্জুর করে তাঁকে মামলার দায় হতে অব্যাহতি দেন। একইসাথে মামলার অন্য ১৫ জন আসামীকেও মামলার দায় হতে অব্যাহতি দিয়ে শুধুমাত্র ৪ জন আসামীর বিরুদ্ধে মামলাটি বিচারের জন্য চার্জ (অভিযোগ) গঠন করা হয়।

এ মামলায় আগেই সালাহউদ্দিন আহমদ এর আদালতে স্বশরীরে উপস্থিতির পরিবর্তে তাঁর নিয়োজিত আইনজীবীর মাধ্যমে আদালতে হাজিরার আবেদন করা হলে আদালত সে আবেদনটি মঞ্জুর করায় সালাহউদ্দিন আহমদকে আদালতে এদিন আর স্বশরীরে উপস্থিত হতে হয়নি।

প্রসঙ্গত, এর আগে সালাহউদ্দিন আহমদ কক্সবাজারে তার বিরুদ্ধে দায়ের করা আরো ২টি পৃথক মামলা থেকে অব্যাহতি পান। এ নিয়ে কক্সবাজারে মোট ৩ টি মামলা থেকে সালাহউদ্দিন আহমদ অব্যাহতি পেলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সিআরবিতে হাসপাতাল নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি: রেলপথ মন্ত্রী

রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের...

আগামী ২ মে দেশব্যাপী শুরু হচ্ছে “নতুন কুঁড়ি স্পোর্টস”

১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই...

সরকারি শারীরিক শিক্ষা কলেজের আন্ত:হাউজ ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্তঃ হাউজ...

ভুয়া এনআইডিতে চাকরি নিয়ে মালামাল আত্মসাৎ, পলাতক চালক গ্রেপ্তার

ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে চাকরি নিয়ে প্রায়...

এনসিটি নিয়ে ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাব রাষ্ট্রের স্বার্থ অক্ষুণ্ন রেখেই সিদ্ধান্ত: নৌপরিবহনমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় আন্তর্জাতিক প্রতিষ্ঠান...

সিআরবিতে গাছ কেটে কখনো কোনো হসপিটাল বা স্থাপনা আমরা করতে দিব না : মেয়র শাহাদাত

   চট্টগ্রামে সিআরবি এলাকায় হাসপাতাল বা নতুন কোনো স্থাপনা নির্মাণ...

আরও পড়ুন

ভুয়া এনআইডিতে চাকরি নিয়ে মালামাল আত্মসাৎ, পলাতক চালক গ্রেপ্তার

ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে চাকরি নিয়ে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল আত্মসাৎ করার অভিযোগে রুবেল গাজী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার...

সিআরবিতে গাছ কেটে কখনো কোনো হসপিটাল বা স্থাপনা আমরা করতে দিব না : মেয়র শাহাদাত

   চট্টগ্রামে সিআরবি এলাকায় হাসপাতাল বা নতুন কোনো স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।তিনি বলেন, গতকালকে এ বিষয়ে রেলপথমন্ত্রী...

জেলার অন্তত ৯৫ শতাংশ শিশুকে হাম রুবেলা টিকা দিতে হবে : সিভিল সার্জন

চট্টগ্রামে আগামী সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে হাম রুবেলা জরুরি টিকাদান ক্যাম্পেইন-২০২৬। এই বিশেষ ক্যাম্পেইনের আওতায় চট্টগ্রাম জেলার ১৫টি উপজেলায় মোট ৭ লাখ ৬৭...

চট্টগ্রাম বন্দরের কোনও কাজই নিয়মের বাইরে করা যাবে না : নৌপরিবহনমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা আরও বাড়ানোর সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। রবিবার (১৯ এপ্রিল) দুপুর ২টার দিকে চট্টগ্রাম বন্দরের এনসিটি-৫...