চন্দনাইশ উপজেলায় বিউটি আক্তার নামে এক গৃহবধূকে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে। একইভাবে হত্যার জন্য মায়ের গলায় ছুরি ধরে বসে আছেন ঘাতক সন্তান।
সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার গাছবাড়িয়া সৈয়দাবাদ ১নং ওয়ার্ড নাসির উদ্দিন এর বাড়িতে এ ঘটনা ঘটে। রাত ৯টার দিকে পুলিশ, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, স্থানীয়দের সহযোগিতায় মাকে উদ্ধার করে চন্দনাইশ সদর হাসপাতালে নিয়েছেন।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরান আল হোসাইন ঘটনাস্থল থেকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে জমির উদ্দিন চৌধুরী ওই এলাকার মৃত নাছির চৌধুরীর ছেলে।সে এলাকায় যুবলীগ নেতা হিসেবে পরিচিত ছিল । তবে হঠাৎ কি কারণে তার এমনকাণ্ড তাৎক্ষণিক তা জানা যায়নি।
বিস্তারিত আসছে….
