শুক্রবার, ৮ মে ২০২৬

দেশে অস্থিতিশীলকারীদের হুঁশিয়ারি করলেন চট্টগ্রামের সমন্বয়ক রাফি

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বলেছেন, আমরা দেখছি সন্ত্রাসী লীগ এখনো দেশের বিভিন্ন জাগয়ায় মাথাচাড়া দিয়ে বসে আছে। তাদের বলতে চাই- তোমরা হিসাব বোঝো নাই, আমরা তোমাদের গর্ত থেকে বের হওয়ার সুযোগ দিয়েছি।

বের হওয়া মাত্রই তোমাদের ধরা হবে। যারা এখনো দেশের আনাচে কানাচে সন্ত্রাসী কর্মকাণ্ড করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত আছেন আপনারা হুঁশিয়ার হয়ে যান।আপনাদের জায়গা এই বাংলাদেশের মাটিতে হবে না।

মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে নগরের ষোলশহর রেলস্টেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ ও ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ এসব কথা বলেন তিনি।

এ সময় তারা ‘গোপালগঞ্জের গোলাপী আর কত কাল জ্বালাবি, এক দুই তিন চার, চুপ্পু তুই গদি ছাড়, লীগ ধর জেলে ভর, স্বৈরাচারের ঠিকানা এই বাংলায় হবে না’ ইত্যাদি স্লোগান দেন।

রাফি বলেন, আমরা দেখেছি স্বৈরাচারের দোসররা এখনো দেশের অনেক গুরুত্বপূর্ণ জায়গাতে বসে আছে।

আমাদের যেসব ভাইয়েরা রক্ত দিয়েছে, দোসরদের না সরালে তাদের রক্তের সাথে বেইমানি করা হবে। স্বৈরাচারের দোসর চুপ্পু এখনো গদিতে বসে আছে। পরিষ্কারভাবে বলে দিতে চাই- যদি এই চুপ্পু দ্রুততম সময়ের মধ্যে পদত্যাগ না করে তাহলে বঙ্গভবন ঘেরাও করা হবে। দ্রুত সময়ের মধ্যে এই স্বৈরাচারের দোসর চুপ্পুকে অপসারণ করতে হবে। আর নয় তো যেকোনো সময় বঙ্গভবন ঘেরাওয়ের ঘোষণা আসতে পারে। এখন থেকে ২৪ বা ৪৮ ঘণ্টার কোনো আল্টিমেটাম হবে না। চুপ্পুর জন্য যেকোনো সময় ঘেরাও হতে পারে।

রাফি আরও বলেন, আমরা দেখেছি গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসীরা আবারও হামলা করেছে। আমরা পরিষ্কার করে বলতে চাই- পালানোর জায়গাও খুঁজে পাবেন না। আমরা প্রশাসনকে বলতে চাই- দ্রুত সময়ের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হামলাকারীদের যদি গ্রেফতার না করেন তাহলে ছাত্রজনতা আইন হাতে তুলে নিয়ে বাধ্য হবে। তাই দ্রুত সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার ব্যবস্থা করুন। এমন কি সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। ওই সন্ত্রাসীদের হাতে আমাদের রক্ত লেগে আছে। ওই ফ্যাসিস্ট লীগ এই দেশের মাটিতে রাজনীতি করার যোগ্যতা রাখে না।

সমন্বয়ক রিজাউর রহমান বলেন, গতকাল ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর গুলি চালিয়েছিল। এ ঘটনায় আমরা এখনো পর্যন্ত ইকবাল ও হানিফসহ জড়িতদের গ্রেফতার করতে পারেনি। দ্রুত যদি তাদের গ্রেফতার করা না হয় তাহলে আমরা হাটহাজারী থানা অভিমুখে লংমার্চ করবো।

হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ আবারও রাষ্ট্রপতি চুপ্পুর মাধ্যমে পুনরায় তাদের সংগঠিত করার চেষ্টা করছে। চুপ্পুকে দ্রুত পদত্যাগ করতে হবে। না হয় আমাদের এই আন্দোলন আবারও গণসমুদ্রে রূপ নেবে।

ষোলশহর স্টেশনে আধাঘণ্টা অবস্থান নিয়ে পরে ছাত্ররা মিছিল করে দুই নম্বর গেট প্রদক্ষিণ করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে সড়কের নিরাপত্তা বেষ্টনী কেটে ব্রিজ নির্মাণ, ২৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে সড়ক প্রতিরক্ষায় নির্মিত সড়ক ও জনপথ (সওজ)...

চকরিয়ার মাতামুহুরীসহ নতুন পাঁচ উপজেলা গঠন

বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।...

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

হাওর অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় দ্রুত পদক্ষেপ...

এদেশের হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান সকলের নিরাপত্তা নিশ্চিতে আমাদের দায়িত্ব নিতে হবে

বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক...

নতুন কুঁড়ি স্পোর্টস এর চট্টগ্রাম পর্ব, ফুটবল ও ক্রিকেট সেমিফাইনাল সম্পন্ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" এর...

সীতাকুণ্ডের কুমিরা গ্যাস সিলিন্ডার গোডাউনে অভিযান, জরিমানা ১ লক্ষ

চট্টগ্রামে সীতাকুণ্ড উপজেলার কুমিরা ঘাটঘর এলাকার গোয়েন্দা সংস্থা (এনএসআই)...

আরও পড়ুন

বোয়ালখালীতে সড়কের নিরাপত্তা বেষ্টনী কেটে ব্রিজ নির্মাণ, ২৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে সড়ক প্রতিরক্ষায় নির্মিত সড়ক ও জনপথ (সওজ) বিভাগের গাইড ওয়াল কেটে খালের ওপর লোহার ব্রিজ নির্মাণ করায় প্রবাসী মো মো. জাহাঙ্গীর আলম...

চকরিয়ার মাতামুহুরীসহ নতুন পাঁচ উপজেলা গঠন

বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে দেশের চার জেলায় পাঁচটি নতুন উপজেলা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ...

এদেশের হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান সকলের নিরাপত্তা নিশ্চিতে আমাদের দায়িত্ব নিতে হবে

বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং সব ধর্ম-বর্ণের মানুষের নিরাপত্তা ও নাগরিক অধিকার...

নতুন কুঁড়ি স্পোর্টস এর চট্টগ্রাম পর্ব, ফুটবল ও ক্রিকেট সেমিফাইনাল সম্পন্ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম পর্বের ৬ষ্ঠ দিনে ফুটবল ও ক্রিকেটের সেমিফাইনাল সম্পন্ন হয়েছে। একই দিনে সিজেকেএস সুইমিং পুলে...