শুক্রবার, ৮ মে ২০২৬

বহদ্দারহাট আবাসিক হোটেলে নারীর লাশ

সিনিয়র করেসপন্ডেন্ট

নগরীর বহদ্দারহাট এলাকায় ‘হোটেল গুলজার’ নামে একটি আবাসিক হোটেলরুম থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে সিএমপি চান্দগাঁও থানা পুলিশ।

রোববার (২০ অক্টোবর) রাত ৭টা ৪৫ মিনিটের সময় হোটেলের বাথরুম থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ওসি তদন্ত মো. সবেদ আলী।তবে তাৎক্ষণিক ভাবে নারীর পরিচয় জানাতে পারেনি পুলিশ।

চান্দগাঁও থানা পুলিশ জানায়, শনিবার (১৯ অক্টোবর) স্বামী স্ত্রী পরিচয়ে দুজন ব্যক্তি আবাসিক হোটেল গুলজারে রুম ভাড়া নেন। এর পরের দিন কোন এক সময়ে কৌশলে হয়তো স্বামী পরিচয় দেওয়া ব্যক্তি পালিয়ে যান। যা সিসিটিভি দেখলে জানা যাবে। পরে রুমে কোন সাড়া শব্দ না পেয়ে হোটেলের লোকজন পুলিশকে খবর দেন।

পরে চান্দগাঁও থানার পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিক বহদ্দারহাট মোড়ের গুলজার হোটেলের ওই রুমে প্রবেশ করে দেখতে পান, বাথরুমে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ওই নারীর মরদেহ। তখন রুমে স্বামী পরিচয় দেওয়া ব্যক্তিকে পাওয়া যায়নি। তবে পুলিশ হোটেলের সিসিটিভি ফুটেজ ও বিস্তারিত খোঁজখবর নিচ্ছেন আসলে কি ঘটেছে।

এ প্রসঙ্গে চান্দগাঁও থানার ওসি (তদন্ত) সবেদ আলী বলেন, ‘আমরা চেষ্টা করতেছি নারীর পরিচয় বের করতে। তারপর হয়তো বিস্তারিত আপনাদের জানাতে পারব।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে সড়কের নিরাপত্তা বেষ্টনী কেটে ব্রিজ নির্মাণ, ২৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে সড়ক প্রতিরক্ষায় নির্মিত সড়ক ও জনপথ (সওজ)...

চকরিয়ার মাতামুহুরীসহ নতুন পাঁচ উপজেলা গঠন

বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।...

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

হাওর অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় দ্রুত পদক্ষেপ...

এদেশের হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান সকলের নিরাপত্তা নিশ্চিতে আমাদের দায়িত্ব নিতে হবে

বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক...

নতুন কুঁড়ি স্পোর্টস এর চট্টগ্রাম পর্ব, ফুটবল ও ক্রিকেট সেমিফাইনাল সম্পন্ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" এর...

সীতাকুণ্ডের কুমিরা গ্যাস সিলিন্ডার গোডাউনে অভিযান, জরিমানা ১ লক্ষ

চট্টগ্রামে সীতাকুণ্ড উপজেলার কুমিরা ঘাটঘর এলাকার গোয়েন্দা সংস্থা (এনএসআই)...

আরও পড়ুন

বোয়ালখালীতে সড়কের নিরাপত্তা বেষ্টনী কেটে ব্রিজ নির্মাণ, ২৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে সড়ক প্রতিরক্ষায় নির্মিত সড়ক ও জনপথ (সওজ) বিভাগের গাইড ওয়াল কেটে খালের ওপর লোহার ব্রিজ নির্মাণ করায় প্রবাসী মো মো. জাহাঙ্গীর আলম...

চকরিয়ার মাতামুহুরীসহ নতুন পাঁচ উপজেলা গঠন

বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে দেশের চার জেলায় পাঁচটি নতুন উপজেলা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ...

এদেশের হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান সকলের নিরাপত্তা নিশ্চিতে আমাদের দায়িত্ব নিতে হবে

বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং সব ধর্ম-বর্ণের মানুষের নিরাপত্তা ও নাগরিক অধিকার...

নতুন কুঁড়ি স্পোর্টস এর চট্টগ্রাম পর্ব, ফুটবল ও ক্রিকেট সেমিফাইনাল সম্পন্ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম পর্বের ৬ষ্ঠ দিনে ফুটবল ও ক্রিকেটের সেমিফাইনাল সম্পন্ন হয়েছে। একই দিনে সিজেকেএস সুইমিং পুলে...