বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

নগরীতে ব্যাটারিচালিত অটোরিক্সা চালক হত্যাকাণ্ড: ৪ খুনী গ্রেপ্তার

জে. জাহেদ, সিনিয়র প্রতিবেদক:

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় ব্যাটারি চালিত অটো রিক্সা চালক কে হত্যার পর অটোরিক্সা ছিনতাইয়ের ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গতরাত ২৪ ঘন্টার টানা অভিযানে চট্টগ্রামের বাশঁখালীর চাপাছড়ি ও নগরীর বায়েজিদ বোস্তামীর শহীদ নগর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফতাব হোসেন।

গ্রেপ্তারকৃতরা আসামিরা হলেন-সিরাজগঞ্জ জেলার বর্তমানে চান্দগাঁও এলাকায় বসবাসকারী মুজিবুর রহমানের ছেলে রাজু আহম্মেদ রাজন (৩১), চান্দগাঁও এলাকার মৃত নুরুল ইসলামের মো. আরিফ(২৮), বাঁশখালী চাপাছড়ির নুরুচ্ছফার ছেলে মোহাম্মদ রাসেল (৩০) এবং একই এলাকার মৃত মীর আহম্মদের ছেলে মৃত মীর আহম্মদ।

পুলিশ জানিয়েছে, গত ৩০ আগষ্ট ভোরে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও বণিক পাড়া এলাকায় অঞ্জন ধর (৪০) নামে এক ব্যাটারিচালিত অটোরিক্সা চালক কে হত্যা করে রিক্সা ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে এ ঘটনায় ভিকটিমের স্ত্রী চান্দগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ মামলাটি আমলে নিয়ে তদন্তের মাধ্যমে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে গত ২ সেপ্টেম্বর হত্যাকান্ডে জড়িত রাজু আহম্মেদ রাজন (৩১) এবং মোঃ আরিফ (২৮) গ্রেফতার করেন।

তাদের রিমান্ডে দেওয়া তথ্যের ভিত্তিতে গত ১৬ অক্টোবর রাতে বাঁশখালীর চাপাছড়ি এলাকা থেকে হত্যাকান্ডে জড়িত রাসেল (৩০) ও রবি আলম (৩৯) কে গ্রেপ্তার করে থানা পুলিশ। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী ছিনতাই হওয়া রিক্সাটি বায়েজিদ বোস্তামী পশ্চিম শহীদ নগর এলাকার একটি গ্যারেজ থেকে উদ্ধার করা হয়।

এ প্রসঙ্গে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, ‘অটোরিকশা চালককে হত্যার ঘটনায় জড়িত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়ার মাতামুহুরীসহ নতুন পাঁচ উপজেলা গঠন

বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।...

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

হাওর অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় দ্রুত পদক্ষেপ...

এদেশের হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান সকলের নিরাপত্তা নিশ্চিতে আমাদের দায়িত্ব নিতে হবে

বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক...

নতুন কুঁড়ি স্পোর্টস এর চট্টগ্রাম পর্ব, ফুটবল ও ক্রিকেট সেমিফাইনাল সম্পন্ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" এর...

সীতাকুণ্ডের কুমিরা গ্যাস সিলিন্ডার গোডাউনে অভিযান, জরিমানা ১ লক্ষ

চট্টগ্রামে সীতাকুণ্ড উপজেলার কুমিরা ঘাটঘর এলাকার গোয়েন্দা সংস্থা (এনএসআই)...

খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান মেলা

“বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট...

আরও পড়ুন

চকরিয়ার মাতামুহুরীসহ নতুন পাঁচ উপজেলা গঠন

বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে দেশের চার জেলায় পাঁচটি নতুন উপজেলা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ...

এদেশের হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান সকলের নিরাপত্তা নিশ্চিতে আমাদের দায়িত্ব নিতে হবে

বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং সব ধর্ম-বর্ণের মানুষের নিরাপত্তা ও নাগরিক অধিকার...

নতুন কুঁড়ি স্পোর্টস এর চট্টগ্রাম পর্ব, ফুটবল ও ক্রিকেট সেমিফাইনাল সম্পন্ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম পর্বের ৬ষ্ঠ দিনে ফুটবল ও ক্রিকেটের সেমিফাইনাল সম্পন্ন হয়েছে। একই দিনে সিজেকেএস সুইমিং পুলে...

সীতাকুণ্ডের কুমিরা গ্যাস সিলিন্ডার গোডাউনে অভিযান, জরিমানা ১ লক্ষ

চট্টগ্রামে সীতাকুণ্ড উপজেলার কুমিরা ঘাটঘর এলাকার গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের বিক্তিতে ইউনুস এন্টারপ্রাইজ নামের একটি গ্যাসের বোতলের গোডাউনে অভিযান চালিয়ে ১ লক্ষ টাকা...