শুক্রবার, ১ মে ২০২৬

বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

নিজস্ব প্রতিবেদক

বাঁশখালীতে গ্যাসবাহী ট্রাকের সাথে সিএনজি অটোরিকশা সংঘর্ষে এক শিশুসহ ২ জন নিহত হয়েছে। 

বুধবার (১৬ অক্টোবর) বেলা ২টার দিকে বাঁশখালী সড়কের সাধনপুর ইউনিয়নের নতুনদীঘি এলাকায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন।

এ ঘটনায় নিহতরা হলেন, মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা গ্রামের বড়ুয়া পাড়া এলাকার সৈকত বড়ুয়ার কন্যা রশ্মি বড়ুয়া (৩) ও একই উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের পানিরছড়া এলাকার নুরুল ইসলাম টুনুর ছেলে ওয়াসিফ রায়হান (১৬)। ওয়াসিফ স্থানীয় পানিরছড়া উচ্চ বিদ্যালয় থেকে সদ্য এসএসসি পাস করে মহেশখালী কলেজে এইচএসসি প্রথম বর্ষে ভর্তি হয়েছিল। এক ভাই এক বোনের মধ্যে ওয়াসিফ দ্বিতীয়।

আহতরা হলেন মহেশখালীর হোয়ানক ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য গোলাম কুদ্দুস (৬৮), নিহত শিশু কন্যার মাতা প্রিয়ন্তি বড়ুয়া (২১) ও সিএনজি অটোরিকশা চালক জাবের আহমদ (১৯)।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম শহর থেকে সিএনজি অটোরিকশা যোগে মহেশখালী ফেরার পথে বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের নতুনদীঘি এলাকায় পৌঁছলে সিএনজি অটোরিকশার সাথে গ্যাসবাহী ট্রাকের সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে দু’জন নিহত হন। গুরুতর আহত অপর তিনজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহত ও নিহতরা সবাই সিএনজি অটোরিকশার যাত্রী ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়ায় বাসচাপায় বিএনপি নেতা নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় বাসের চাপায় মো. ইয়াসিন (২২)...

শ্রমজীবী মানুষের রক্তঝরা গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন আজ

মহান মে দিবস আজ। মাঠেঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী...

কোনোভাবেই এই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী

শহীদদের আত্মত্যাগ এবং সাধারণ মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি...

চট্টগ্রামে জলাবদ্ধতা:অবশেষে দুঃখ প্রকাশ সিডিএ চেয়ারম্যানের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন...

সংসদে আসা শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

সংসদ অধিবেশন পরিদর্শন করতে আসা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের...

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী নির্বাচিত , গেজেট প্রকাশ

‘ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীকে...

আরও পড়ুন

চকরিয়ায় বাসচাপায় বিএনপি নেতা নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় বাসের চাপায় মো. ইয়াসিন (২২) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বরইতলী...

শ্রমজীবী মানুষের রক্তঝরা গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন আজ

মহান মে দিবস আজ। মাঠেঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে রক্তঝরা সংগ্রামের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন। দীর্ঘ বঞ্চনা আর শোষণ থেকে মুক্তি...

চট্টগ্রামে জলাবদ্ধতা:অবশেষে দুঃখ প্রকাশ সিডিএ চেয়ারম্যানের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম।বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত...

হালদা নদীতে ডিম ছেড়েছে কার্পজাতীয় মা মাছ

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে কার্প–জাতীয় মা মাছ প্রথম দফায় ডিম ছেড়েছে। গত মঙ্গলবার থেকে বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাত শুরু হলে...