মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

পটিয়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন এটিএম তোহা

পটিয়া প্রতিনিধি

পটিয়া প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি ও গুনী শিক্ষক এটিএম তোহাকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে। 

মঙ্গলবার (২৭ আগস্ট) ক্লাবের অস্থায়ী কার্যালয়ে পটিয়া প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি এটিএম তোহার সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যকরী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় বক্তারা বলেন, পটিয়া প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম দীর্ঘ দিন যাবত গুরুতর অসুস্থ। তার সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়। বর্তমানে প্রেস ক্লাবের কার্যক্রমে গতিশীল করার লক্ষ্যে গঠনতন্ত্র মোতাবেক সিনিয়র সহ সভাপতি এটিএম তোহা কে ভারপ্রাপ্ত সভাপতি মনোনীত করা হয়।

সভাপতির বক্তব্যে এটিএম তোহা বলেন, পটিয়া প্রেস ক্লাবকে বৈষম্য বিরোধী একটি শক্তিশালী গণতান্ত্রিক সংগঠনে রূপান্তর করা হবে। সম্প্রতি নোয়াখালী, ফেনি সহ দেশের বিভিন্ন অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্থদের সহায়তায় এগিয়ে আসতে বিত্তবানদের আহ্বান জানান। বন্যায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে বাংলাদেশ শ্রীঘ্রই একটি বৈষম্য মুক্ত ও গনতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে। বৈষম্যমুক্ত গণতান্ত্রিক পটিয়া গঠনের প্রত্যাশা আমাদের সকলের। আশা করি সরকার সকলের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করবে। স্বাধীনভাবে গণমাধ্যম কর্মীরা সঠিক সংবাদ প্রকাশ করতে পারবে।শিক্ষাগত যোগ্যতা ও নৈতিক স্থলন সহ গঠনতন্ত্রের সকল ধারা-উপধারা অনুসরণ করে প্রেস ক্লাবকে শক্তিশালী সংগঠনে পরিণত করা হবে।

সভায় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি শফিউল আলম,সাধারণ সম্পাদক গোলাম কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক আ ন ম সেলিম, অর্থ সম্পাদক বিকাশ চৌধুরী, প্রচার সম্পাদক মহিউদ্দিন চৌধুরী, দপ্তর সম্পাদক মোঃ মোরশেদ আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সনজয় সেন, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, কার্যকরী সদস্য রনি কান্তি দেব, হেলাল উদ্দিন নিরব ও শহিদুল ইসলাম।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাটহাজারীতে ভাড়া বাসা থেকে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম জেলার হাটহাজারীতে সাদিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর...

কক্সবাজারে পুলিশের এসআইয়ের বাড়ি থেকে ৩৬ লাখ টাকাসহ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

কক্সবাজার কোর্ট পুলিশে কর্মরত এসআই শহীদুল্লাহ ওরফে শহীদের মালিকানাধীন...

পার্কভিউ হাসপাতালে ‘এসএসসি-টুয়েন্টি টুয়েন্টি সিক্স সাকসেস সেলিব্রেশন’ অনুষ্ঠিত

এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সাফল্য উদযাপন এবং...

রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত...

সাতকানিয়ায় নানার বাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে সাঙ্গু নদীর পানিতে...

রিয়াজউদ্দিন বাজারের গোলাম রসুল মার্কেটে আগুন, ছাদে উঠে বাঁচার চেষ্টা ব্যবসায়ীদের

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের তিন পুলের মাথা এলাকায় অবস্থিত গোলাম...

আরও পড়ুন

কক্সবাজারে পুলিশের এসআইয়ের বাড়ি থেকে ৩৬ লাখ টাকাসহ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

কক্সবাজার কোর্ট পুলিশে কর্মরত এসআই শহীদুল্লাহ ওরফে শহীদের মালিকানাধীন বাড়ি থেকে ৯০ হাজার ইয়াবা ও নগদ ৩৬ লাখ ২০ হাজার ৮৫০ টাকা উদ্ধার করেছে...

সাতকানিয়ায় নানার বাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে সাঙ্গু নদীর পানিতে ডুবে দুই-ভাই বোনের মৃত্যু হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার আমিলাইষ ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের পশ্চিম...

পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় সজীব দে (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে পটিয়া থানার জলুয়ার দীঘির পাড়...

৩৭ বছরের শিক্ষকতার শেষ দিনে সহকর্মী-শিক্ষার্থীদের সুসজ্জিত ঘোড়ার গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক বিপুল চন্দ্র দে

বিদ্যালয়ের ফটক পেরিয়ে ঘোড়ার গাড়িতে বাড়ির পথে রওনা হলেন শিক্ষক বিপুল চন্দ্র দে। গাড়ির পাশে হাঁটছেন তাঁর সহকর্মী ও শিক্ষার্থীরা। কেউ করতালি দিচ্ছেন, কেউ...