সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

সংঘর্ষে গুরুতর আহত হাসনাত আবদুল্লাহ: ঢমেকে ভর্তি 

চট্টগ্রাম নিউজ ডটকম:

রাজধানীর সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। এছাড়া সাংবাদিকসহ দুই পক্ষের আরও অন্তত ৩৫ জন আহত ঢামেকে চিকিৎসাধীন।

রোববার (২৫ আগস্ট) রাত ৯ টা ২০ মিনিটে শিক্ষার্থী ও আনসার সদস্যদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের শুরুতে উভয়পক্ষ ধাওয়া-পাল্টা ধাওয়া করে এবং ইটপাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। এতে উভয়পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। এ ঘটনায় একজন সাংবাদিক আহত হওয়ারও খবর পাওয়া গেছে।

এর আগে আনসারের একদল সদস্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম, সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহসহ অনেককে আটকে রেখেছেন। এমন খবরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে টিএসসির রাজু ভাস্কর্যে জড়ো হন শিক্ষার্থীরা।

এর আগে এক ফেসবুক পোস্টে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘সবাই রাজুতে আসেন। স্বৈরাচারীশক্তি আনসার হয়ে ফিরে আসতে চাচ্ছে। দাবি মানার পরও আমাদের সবাইকে সচিবালয়ে আটকে রাখা হয়েছে।’

 

শিক্ষার্থীরা বিভিন্ন হল থেকে লাঠিসোঁটা নিয়ে রাজু ভাস্কর্যে জড়ো হন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সাতকানিয়ায় নানার বাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে সাঙ্গু নদীর পানিতে...

রিয়াজউদ্দিন বাজারের গোলাম রসুল মার্কেটে আগুন, ছাদে উঠে বাঁচার চেষ্টা ব্যবসায়ীদের

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের তিন পুলের মাথা এলাকায় অবস্থিত গোলাম...

পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় সজীব...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধে দুই হাজার মসজিদ প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান চালাবে জেলা প্রশাসন

চট্টগ্রাম জেলায় ডেঙ্গু প্রতিরোধে প্রায় দুই হাজার মসজিদ ও...

চট্টগ্রামে ২৫০০ এর বেশি ক্যান্সার রোগীকে রেডিওথেরাপি দিয়েছে এভারকেয়ার

ক্যান্সার চিকিৎসায় চট্টগ্রাম ও আশপাশের অঞ্চলের মানুষের জন্য বিশ্বমানের...

চট্টগ্রামে হিজড়া গুরুমা মৌসুমী হত্যার প্রধান অভিযুক্ত মোমিন গ্রেফতার

চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় হিজড়া সম্প্রদায়ের ‘গুরুমা’ হিসেবে পরিচিত...

আরও পড়ুন

রিয়াজউদ্দিন বাজারের গোলাম রসুল মার্কেটে আগুন, ছাদে উঠে বাঁচার চেষ্টা ব্যবসায়ীদের

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের তিন পুলের মাথা এলাকায় অবস্থিত গোলাম রসুল মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে।সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টা ১০ মিনিটের দিকে মার্কেটটিতে আগুনের...

পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় সজীব দে (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে পটিয়া থানার জলুয়ার দীঘির পাড়...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধে দুই হাজার মসজিদ প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান চালাবে জেলা প্রশাসন

চট্টগ্রাম জেলায় ডেঙ্গু প্রতিরোধে প্রায় দুই হাজার মসজিদ ও মসজিদ প্রাঙ্গণে একযোগে পরিচ্ছন্নতা অভিযান চালাবে জেলা প্রশাসন। আগামী শনিবার সকাল সাড়ে ৯টায় এ কার্যক্রম...

চট্টগ্রামে ২৫০০ এর বেশি ক্যান্সার রোগীকে রেডিওথেরাপি দিয়েছে এভারকেয়ার

ক্যান্সার চিকিৎসায় চট্টগ্রাম ও আশপাশের অঞ্চলের মানুষের জন্য বিশ্বমানের চিকিৎসাসেবা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম। বিশ্ব রেডিওথেরাপি সচেতনতা দিবস...