রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

সদ্য কারামুক্ত বিএনপি নেতা  আসলাম চৌধুরীকে দেখতে যাওয়ার পথে

সীতাকুণ্ডে বাস উল্টে বিএনপির ৩০ নেতাকর্মী আহত

অনলাইন ডেস্ক

সীতাকুণ্ডে সদ্য কারামুক্ত বিএনপি নেতা  আসলাম চৌধুরীকে দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৯ জনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

২৩ আগষ্ট  শুক্রবার বিকাল ৪টায় উপজেলার কুমিরাস্থ রয়েল গেট এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হল বিএনপি নেতা মোঃ সামছুদ্দিন, নিজামউদ্দিন, আলাউদ্দীন মাসুম, জাফর,রিফাত,আলাউদ্দীন, ফারুক, সরওয়ার,নুরুল হক,শাহ আলম,হাজী আমির আলী সহ ৩০ জন।

সীতাকুণ্ড উপজেলার সাবেক যুগ্ম আহবায়ক জহুরুল আলম জহুর জানায়, সদ্য কারামুক্ত বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা লায়ন অধ্যাপক আসলাম চৌধুরীর সাথে শুভেচ্ছা বিনিময় করতে তার বাড়ি ফৌজদারহাট যাওয়ার পথে উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দের একটি বাস কুমিরা রয়েল গেইট এলাকায় আসলে চাকা ফেটে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এসময় বাসে থাকা প্রায় ৩০ জন নেতাকর্মী আহত হন। আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে গুরুতর আহত ১৬/১৭ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

দূর্ঘটনার খবর পেয়ে  আসলাম চৌধুরীর নির্দেশে আহত নেতা কর্মীদের দেখতে ছুটে যায় বিএনপির, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দিন,  উপজেলা সদস্য সচিব কাজী মহিউদ্দিন, সাবেক উপজেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক জহরুল আলম জহুর,মোঃ মোরসালিন, লোকমান হোসের রাকিব,আলী আকবর, সারোয়ার,এড সরোয়ার, ইদ্রিস মিয়া মনি, শাহাবুদ্দিন,সামশুদোহা,মোঃ ইসমাইল, হিরো, নেতৃবৃন্দ প্রমূখ।

বিষযটি নিশ্চিত করে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. কাজী সালাউদ্দিন বলেন, বারৈয়ারঢালা ইউনিয়ন বিএনপির প্রায় ৪০ জন নেতাকর্মীকে বহনকারী একটি বাস চাকা পাংচার হয়ে মহাসড়কের পাশে উল্টে যায়। এসময় বাসে থাকা সবাই আহত হয়েছেন। তাদের মধ্যে ১৬-১৭ জনের অবস্থা গুরুতর। তিনি বলেন, সবাইকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। নেতাকর্মীরা সদ্য করামুক্ত বিএনপির চেয়ারপারর্সনের উপদেষ্টা লায়ন অধ্যাপক আসলাম চৌধুরীর সাথে শুভেচ্ছা বিনিময়ে করতে যাচ্ছিলেন।আসলাম চৌধুরী আহতদের উন্নত চিকিৎসার জন্য ব্যবস্থা করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: লালদীঘিতে ডা.শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে...

দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান...

গণতান্ত্রিক রীতিনীতি বজায় রাখব, অরাজকতা করলে ব্যবস্থা: প্রধানমন্ত্রী

বিগত স্বৈরাচারী সরকারের রেখে যাওয়া নানা সংকটকে পুঁজি করে...

চট্টগ্রামে নিজ বাসা থেকে হিজড়া সম্প্রদায়ের গুরুমা খ্যাত মৌসুমী’র মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান রেলওয়ে কলোনি সংলগ্ন হিজড়া...

চট্টগ্রামের চন্দনাইশে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিন ভাইয়ের বসতঘর পুড়ে ছাই

চট্টগ্রামের মিরসরাইয়ে আগুন লেগে ৩ ভাইয়ের বসতঘর পুড়ে ছাই...

আরও পড়ুন

চট্টগ্রামে নিজ বাসা থেকে হিজড়া সম্প্রদায়ের গুরুমা খ্যাত মৌসুমী’র মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান রেলওয়ে কলোনি সংলগ্ন হিজড়া কলোনি থেকে মোহাম্মদ মহসীন প্রকাশ মৌসুমী হিজড়া (৫২) নামে হিজড়া সম্প্রদায়ের এক গুরুমার রক্তাক্ত মরদেহ...

চট্টগ্রামের চন্দনাইশে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৩ জন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটি জব্দ...

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিন ভাইয়ের বসতঘর পুড়ে ছাই

চট্টগ্রামের মিরসরাইয়ে আগুন লেগে ৩ ভাইয়ের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টারদিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামের...

আনোয়ারায় র‌্যাবের অভিযানে গ্যাস সিলিন্ডারে মিলল কোটি টাকার ইয়াবা, গ্রেপ্তার ২

চট্টগ্রামের আনোয়ারায় সিএনজিচালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪৩ হাজার ৭৭০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা...