রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

ঈদগাঁওতে নিহত নুরুল মুস্তফার পরিবারের পাশে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও (কক্সবাজার)

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এবারের আন্দোলন বাংলার ১৮ কোটি মজলুম গণমানুষের আন্দোলন। একটি পরিবারের কাছে গোটা দেশের মানুষ অসহায় ছিল। তারা তাদেরকে বাংলার মালিক এবং আমাদেরকে গোলাম ও বাদী মনে করত। তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ‘মা’ দাসী হয়ে বাঁচতে চায় না বলে রাস্তায় প্রতিবাদ করতে বের হয়েছিল।

ডা. শফিকুর রহমান আরও বলেন, ছাত্র- যুব সমাজের নেতৃত্বে বাংলাদেশে স্বৈরাচারের পতন হয়েছে। দেশের মাটিতে তারা দুই পা রাখারও সুযোগ পায়নি। অথচ তারা গাল ফুলিয়ে বলতো এদেশ আমার এবং আমার বাপের। সুতরাং এদেশ থেকে পালিয়ে যাওয়ার কোন প্রশ্নই উঠে না।

জামায়াত আমীর আজ বুধবার (২১ আগস্ট) কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের পশ্চিম গজালিয়ার শহীদ নুরুল মোস্তফার পরিবার বর্গকে নগদ অর্থ সহায়তা প্রদান কালে উপস্থিত জনতার উদ্দেশ্যে এসব কথা বলেন।

গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ পরবর্তী সাধারণ জনতার সাথে পুলিশের গোলাগুলি হয়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনা স্থলে প্রাণ হারায় এ শিক্ষার্থী। তিনি স্থানীয় দারুস সালাম একাডেমীর দশম শ্রেণীর ছাত্র এবং পশ্চিম গজলিয়ার শফি উল্লার পুত্র।

জামায়াত আমীর আজ নুরুল মোস্তফার পিতাকে নগদ এক লক্ষ টাকা অর্থ সহায়তা দেন। এছাড়া গত ১৬ অগাস্ট জামায়াতের কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শাহজাহান দলের পক্ষ থেকে উক্ত পরিবারকে নগদ এক লক্ষ টাকা প্রদান করেছিলেন। উপজেলা জামায়াতের পক্ষ থেকেও এ পরিবারকে নগদ অর্থ সহযোগিতা করা হয়।

অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর ও সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী, কেন্দ্রীয় জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শাহজাহান, জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী চেয়ারম্যান, নায়েবে আমীর মুফতি মাওলানা হাবিব উল্লাহ, সেক্রেটারি অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জাহেদুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ সভাপতি শামসুল আলম বাহাদুর, সেক্রেটারি মাওলানা মোঃ মহসিন, জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট ছলিম উল্লাহ বাহাদুর, উপজেলা জামায়াত আমীর মাওলানা ছলিম উল্লাহ জেহাদী, নায়েবে আমীর মাওলানা ছৈয়দ নুর হেলালি, সেক্রেটারী মাওলানা নুরুল আজিম, সাংগঠনিক সেক্রেটারি মাস্টার ছৈয়দুল আলম হেলালি, জেলা কর্ম পরিষদ সদস্য ও ইসলামপুর চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোছাইন, ইসলামপুর সভাপতি শাহাব উদ্দিন সহ স্থানীয় জামায়াত- শিবিরের নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: লালদীঘিতে ডা.শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে...

দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান...

গণতান্ত্রিক রীতিনীতি বজায় রাখব, অরাজকতা করলে ব্যবস্থা: প্রধানমন্ত্রী

বিগত স্বৈরাচারী সরকারের রেখে যাওয়া নানা সংকটকে পুঁজি করে...

চট্টগ্রামে নিজ বাসা থেকে হিজড়া সম্প্রদায়ের গুরুমা খ্যাত মৌসুমী’র মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান রেলওয়ে কলোনি সংলগ্ন হিজড়া...

চট্টগ্রামের চন্দনাইশে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিন ভাইয়ের বসতঘর পুড়ে ছাই

চট্টগ্রামের মিরসরাইয়ে আগুন লেগে ৩ ভাইয়ের বসতঘর পুড়ে ছাই...

আরও পড়ুন

চট্টগ্রামে নিজ বাসা থেকে হিজড়া সম্প্রদায়ের গুরুমা খ্যাত মৌসুমী’র মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান রেলওয়ে কলোনি সংলগ্ন হিজড়া কলোনি থেকে মোহাম্মদ মহসীন প্রকাশ মৌসুমী হিজড়া (৫২) নামে হিজড়া সম্প্রদায়ের এক গুরুমার রক্তাক্ত মরদেহ...

চট্টগ্রামের চন্দনাইশে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৩ জন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটি জব্দ...

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিন ভাইয়ের বসতঘর পুড়ে ছাই

চট্টগ্রামের মিরসরাইয়ে আগুন লেগে ৩ ভাইয়ের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টারদিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামের...

আনোয়ারায় র‌্যাবের অভিযানে গ্যাস সিলিন্ডারে মিলল কোটি টাকার ইয়াবা, গ্রেপ্তার ২

চট্টগ্রামের আনোয়ারায় সিএনজিচালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪৩ হাজার ৭৭০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা...