রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

টানা বর্ষন ও পাহাড়ি ঢলে ফটিকছড়ির নিন্মাঞ্চল প্লাবিত : ভোগান্তি চরমে 

দৌলত শওকত , ফটিকছড়ি

বিগত কয়েকদিনের টানা বর্ষন ও পাহাড়ি  ঢলে ফটিকছড়ির  অন্তত ১০ টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েেছে। 

বন্যার পানিতে  উপজেলার প্রধান সড়কগুলো মঙ্গলবার  সকাল থেকে ডুবে গিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে করে বিপাকে পড়েছেন দুর পাল্লার যাত্রী ও সাধারণ মানুষ। 

এছাড়া হালদা, ধূরুং,লেলাং, সর্তাসহ   বেশ কযেকটি  খালে ভাঙ্গন দেখা দেয়ায়  পরিস্থিতি  অবনতি  হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

অন্যদিকে, পানিবন্দী মানুষের দুর্ভোগ লাঘবে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহারের ঘোষণা দিয়েছে  উপজেলা প্রশাসন।

বুধবার (২১ আগস্ট) সরেজমিনে দেখা যায়, উপজেলার দাঁতমারা, নারায়ণহাট, ভুজপুর, পাইন্দং, হারুয়ালছড়ি, সুয়াবিল, লেলাং, রোসাংগিরি, সমিতিরহাট ইউনিয়নের নিন্মাঞ্চল   পানির নীচে।

ইউনিয়নগুলোর অধিকাংশ বিলের  রোপা আমন,  ও বর্ষাকালীন সবজির ক্ষেত তলিয়ে  গেছে। এছাড়া বন্যা কবলিত এলাকার  মাছের ঘের  ও ছোট- বড় অধিকাংশ পুকুর ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে। পাশাপাশি মুরগী-  গবাধি পশুর খামারগুলোর ব্যাপক ক্ষতি সাধন হয়েছে।

এদিকে, চলমান রাজনৈতিক পরিস্থিতিতে উজেলার  বেশ কয়েকটি ইউনিয়নের চেয়ারম্যান -সদস্য  এলাকায় অনুপস্থিত  থাকায় সৃষ্ট বন্যা মোকাবেলায় দিশেহারা হয়ে  পড়েছেন সাধারণ মানুষ।

নানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুন নবী রোশন  বলেন, টানা বৃষ্টির কারনে  ইউনিয়নের কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। মানুষের ঘর-বাড়িসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পানি ডুকে পড়েছে।  আজকের মধ্যে বৃষ্টি বন্ধ না হলে    পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। ব্যক্তিগত  ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে শুকনা খাবার বিতরণের ব্যবস্থা করা হচ্ছে বলে জানান  তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্র্তা  মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির ফলে বেশ কয়েকটি ইউনিয়নে বন্যা দেখা দিয়েছে। বিশেষ করে হালদা নদী  ও ধুরুং  খালের অধিকাংশ স্থানে ভাঙ্গনের ফলে মানুষের মধ্যে আতংক  সৃষ্টি হয়েছে। তিনি আরো বলেন স্থানীয় জনপ্রতিধিদের কাজে লাগানো হয়েছে।  ক্ষতির বিষয়ে জেলা প্রশাসনকে জানানো হয়েছে। দ্রুত সবকটি এলাকা  পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: লালদীঘিতে ডা.শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে...

দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান...

গণতান্ত্রিক রীতিনীতি বজায় রাখব, অরাজকতা করলে ব্যবস্থা: প্রধানমন্ত্রী

বিগত স্বৈরাচারী সরকারের রেখে যাওয়া নানা সংকটকে পুঁজি করে...

চট্টগ্রামে নিজ বাসা থেকে হিজড়া সম্প্রদায়ের গুরুমা খ্যাত মৌসুমী’র মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান রেলওয়ে কলোনি সংলগ্ন হিজড়া...

চট্টগ্রামের চন্দনাইশে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিন ভাইয়ের বসতঘর পুড়ে ছাই

চট্টগ্রামের মিরসরাইয়ে আগুন লেগে ৩ ভাইয়ের বসতঘর পুড়ে ছাই...

আরও পড়ুন

চট্টগ্রামে নিজ বাসা থেকে হিজড়া সম্প্রদায়ের গুরুমা খ্যাত মৌসুমী’র মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান রেলওয়ে কলোনি সংলগ্ন হিজড়া কলোনি থেকে মোহাম্মদ মহসীন প্রকাশ মৌসুমী হিজড়া (৫২) নামে হিজড়া সম্প্রদায়ের এক গুরুমার রক্তাক্ত মরদেহ...

চট্টগ্রামের চন্দনাইশে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৩ জন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটি জব্দ...

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিন ভাইয়ের বসতঘর পুড়ে ছাই

চট্টগ্রামের মিরসরাইয়ে আগুন লেগে ৩ ভাইয়ের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টারদিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামের...

আনোয়ারায় র‌্যাবের অভিযানে গ্যাস সিলিন্ডারে মিলল কোটি টাকার ইয়াবা, গ্রেপ্তার ২

চট্টগ্রামের আনোয়ারায় সিএনজিচালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪৩ হাজার ৭৭০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা...