শুক্রবার, ১ মে ২০২৬

বৃষ্টিপাত অব্যাহত থাকবে আরও দুইদিন, পাহাড় ধসের আশঙ্কা

চট্টগ্রাম নিউজ ডটকম:

গত শুক্রবার থেকে লাগাতার মাঝারি থেকে ভারি  বৃষ্টিপাত অব্যাহত আছে চট্টগ্রামে। এমন বৃষ্টিপাত অব্যাহত থাকবে আরও দুইদিন। সেই সঙ্গে ভারি বর্ষণের ফলে চট্টগ্রামে পাহাড়ধস কিংবা ভূমিধস হতে পারে বলেও আশঙ্কা করছে আবহাওয়া অফিস। 

পতেঙ্গা আবহাওয়া অফিস বলছে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৭৬ মিলিমিটার। এরমধ্যে মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৬০ মিলিমিটার। যদিও এর আগের দিন ১২৩ বৃষ্টিপাত রেকর্ড করে আবহাওয়া অফিস। তবে আজ সকাল ৯টার পর থেকে বাড়তে থাকে বৃষ্টির দাপট। এ বৃষ্টির কারণে নগরবাসীকে পোহাতে হয়েছে জলাবদ্ধতার ভোগান্তিও। অবশ্য হালকা বৃষ্টিতেও জলাবদ্ধতার কবলে পড়ে এ শহরের মানুষজন। একইসাথে অতি ভারী বৃষ্টির কারণে সমুদ্র বন্দরগুলোকে দেওয়া ৩ নম্বর সতর্কতা সংকেত বহাল রাখা হয়েছে।

এ বিষয়ে পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়া পূর্বাভাস কর্মকর্তা ঈসমাইল ভূঁইয়া বলেন, ‘সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজকে সকাল ১০টা থেকে আগামী ৪৮ ঘণ্টা ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এর প্রভাবে পাহাড় ধসেরও সম্ভাবনা রয়েছে। তবে আগামী পরশু থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হবে। এরপর ধীরে ধীরে বৃষ্টিপাতও কমে আসবে।’

তিনি আরও বলেন, ‘বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপের প্রভাব কমে আসায় মৌসুমী বায়ু সক্রিয় আছে। এছাড়াও গভীর সঞ্চালনশীল মেঘমালার প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার আশঙ্কায় সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে।’

এদিকে, সকাল থেকে বৃষ্টিপাত বেড়ে যাওয়ায় নগরের নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং অধিকাংশ এলাকা পানির নিচে রয়েছে বলে জানা গেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কক্সবাজার মেরিন ড্রাইভে দুর্ঘটনায় কর্ণফুলী এ জে চৌধুরী কলেজের শিক্ষক নিহত

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় কর্ণফুলী এ জে...

চান্দগাঁওয়ে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আসিফ গ্রেপ্তার

চান্দগাঁও থানাধীন চান্দগাঁও আবাসিক এলাকা থেকে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের...

স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের দাবি

স্বাধীন সাংবাদিকতা, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং কর্মক্ষেত্রে...

শ্রমিকরা উৎপাদনের যন্ত্র নয়, বরং অর্থনীতির মূল চালিকাশক্তি – পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল...

গৌতম বুদ্ধের অহিংসা ও মানবতার শিক্ষা বিশ্বকে শান্তির পথ দেখায়: চসিক মেয়র 

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন বলেছেন গৌতম...

খাগড়াছড়িতে মহান মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-নিরাপত্তা দিবস পালিত

“সুস্থ শ্রমিক, কর্মঠ হাত—আসবে এবার নব প্রভাত” প্রতিপাদ্যে খাগড়াছড়িতে...

আরও পড়ুন

চান্দগাঁওয়ে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আসিফ গ্রেপ্তার

চান্দগাঁও থানাধীন চান্দগাঁও আবাসিক এলাকা থেকে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এ.কে.এম আসিফুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।আজ শুক্রবার ১ মে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাকে...

স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের দাবি

স্বাধীন সাংবাদিকতা, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন চট্টগ্রামের সাংবাদিক নেতৃবৃন্দ। একইসাথে ৫ আগস্টের পর চট্টগ্রামসহ সাংবাদিক সারাদেশে...

শ্রমিকরা উৎপাদনের যন্ত্র নয়, বরং অর্থনীতির মূল চালিকাশক্তি – পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, শ্রমিকরা উৎপাদনের যন্ত্র নয়, বরং অর্থনীতির মূল চালিকাশক্তি। তিনি শ্রমিকদের ন্যায্য অধিকার ও...

গৌতম বুদ্ধের অহিংসা ও মানবতার শিক্ষা বিশ্বকে শান্তির পথ দেখায়: চসিক মেয়র 

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন বলেছেন গৌতম বুদ্ধের অহিংসা ও মানবতার শিক্ষা বিশ্বকে শান্তির পথ দেখায়।শুক্রবার চট্টগ্রাম নগরীর নন্দনকানন বৌদ্ধ মন্দির প্রাঙ্গণে...