শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে

পদত্যাগ করলেন রামু সরকারি কলেজের অধ্যক্ষ মুজিবুল আলম

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

অবশেষে শিক্ষার্থীদের তীব্র আন্দোলন ও প্রতিবাদের প্রেক্ষিতে অধ্যক্ষের পদ থেকে পদত্যাগ করেছেন রামু সরকারি কলেজের অধ্যক্ষ মুজিবুল আলম।

সোমবার(১৯ আগস্ট) বিকালে তিনি লিখিত পদত্যাগপত্রের মাধ্যমে অধ্যক্ষ পদ থেকে পদত্যাগের এ ঘোষণা দেন। পদত্যাগপত্রে তিনি দেশের চলমান পরিস্থিতি ও অধ্যক্ষের পদত্যাগের দাবীতে ছাত্র ছাত্রীদের আন্দোলনে কলেজের সার্বিক কাজ পরিচালনা দূরহ হয়ে পড়ায় কলেজের অধ্যক্ষের পদ থেকে পদত্যাগ করেন বলে জানান।

সোমবার সকাল থেকে অধ্যক্ষের পদত্যাগের ১ দফা দাবীতে চট্রগ্রাম – কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে কলেজের শিক্ষার্থীরা। সকাল সাড়ে ১০টা হতে শুরু হয়েছে এ বিক্ষোভ। এর ফলে মহাসড়কে দীর্ঘ ৬ ঘন্টা ধরে আটকা পড়েছে গাড়ির দীর্ঘ লাইন। বেলা ১২ টার দিকে বিক্ষোভ স্থানে আসেন রামু উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুল ইসলাম। তিনি জানান, অধ্যক্ষ মুজিবুল আলম এর সাথে ফোনে কথা বলার চেষ্টা করে সংযোগ না পাওয়ায় কোন ব্যবস্থা নেয়া যাচ্ছিল না।

বিক্ষোভ স্থানে সব ধরনের গাড়ি,দূরপাল্লার যাত্রীদের ভোগান্তি , সেনাবাহিনীর গাড়ি ও সদস্যরা আটকা পড়েছিলো।

বিকাল ৪টার মধ্যে পদত্যাগ করতে হবে বলে জানান শিক্ষার্থীরা। অবশেষে ছাত্রদের দাবীর মুখে অধ্যক্ষ মুজিবুল আলম সোমবার সাড়ে ৩টার মধ্যে পদত্যাগ করেন।

আন্দোলনকারী শিক্ষার্থীরা অধ্যক্ষের পদত্যাগ না করা পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার কথা জানান। সর্বশেষ বেলা সাড়ে ৩টার দিকে অধ্যক্ষ পদত্যাগ করলে শিক্ষার্থীরা আন্দোলন বন্ধ করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কেন্দ্রীয় জন্মাষ্টমী পরিষদের বর্ণাঢ্য মহাশোভাযাত্রা

চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী...

সাতকানিয়ায় জাহেদুল ইসলামকে কুপিয়ে হত্যা: বিএনপি-অঙ্গ সংগঠনের ১৯ জনের নামে মামলা

চট্টগ্রামের সাতকানিয়ায় জাহেদুল ইসলাম (৩০) নামে এক যুবককে সড়কে...

রাউজানে আবারও দুর্বৃত্তের গুলিতে যু্বক খুন

চট্টগ্রামের রাউজানে আবারও দুর্বৃত্তের গুলিতে খুনের ঘটনা ঘটেছে। এবার...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজবিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে...

আরও পড়ুন

কেন্দ্রীয় জন্মাষ্টমী পরিষদের বর্ণাঢ্য মহাশোভাযাত্রা

চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী বলেছেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় অসাম্প্রদায়িক, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। পৃথিবীর সব ধর্মের...

সাতকানিয়ায় জাহেদুল ইসলামকে কুপিয়ে হত্যা: বিএনপি-অঙ্গ সংগঠনের ১৯ জনের নামে মামলা

চট্টগ্রামের সাতকানিয়ায় জাহেদুল ইসলাম (৩০) নামে এক যুবককে সড়কে বাইক আটকে কুপিয়ে হত্যার ঘটনার ৫ দিনের মাথায় অবশেষে থানায় মামলা হয়েছে।বৃহস্পতিবার (৩সেপ্টেম্বর) মধ্যরাতে নিহতের...

রাউজানে আবারও দুর্বৃত্তের গুলিতে যু্বক খুন

চট্টগ্রামের রাউজানে আবারও দুর্বৃত্তের গুলিতে খুনের ঘটনা ঘটেছে। এবার দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ করিম (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক...

মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপের ধাক্কায় শিক্ষার্থী নিহত, বাবা আহত

চট্টগ্রামের মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় দেবরাজ বণিক (২১) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় তার বাবা আশিষ বণিক আহত হয়েছেন।বুধবার (২ সেপ্টেম্বর)...