বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগপ্রাপ্ত

স্বাস্থ্য সহকারীদের জেলা পর্যায়ের কর্মশালার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম জেলার ১৫ উপজেলায় নতুন নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্য সহকারীদের জেলা পর্যায়ের ৫ দিনব্যাপী ইপিআই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। 

আজ ১৮ আগস্ট রোববার সকাল সাড়ে ১০টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে উদ্বোধন করা হয়।

আগামী ২২ আগস্ট বৃহস্পতিবার প্রথম ব্যাচের কর্মশালা সম্পন্ন হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী। সিভিল সার্জন কার্যালয়ের এমওডিসি ডা. মোহাম্মদ নুরুল হায়দারের সভাপতিত্বে ও এমওসিএস ডা. মোহাম্মদ নওশাদ খানের সঞ্চালনায় অনুষ্ঠিত ইপিআই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভাগীয় কো-অর্ডিনেটর ডা. ইমং প্রথ, পটিয়া উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. নাজমা আকতার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসআইএমও ডা. এফ.এম জাহিদুল ইসলাম।

কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত¡াবধায়ক সুজন বড়–য়া, প্রধান সহকারী এস.এম সাহিদুল ইসলাম, পিএটু সিএস মফিজুল আলম, হেলথ এডুকেটর কাজী মাসুদুল আলম, হেলথ এডুকেটর প্রবীর মিত্র, ও প্রোগ্রাম অর্গানাইজার গাজী মোঃ নূর হোসেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তার নির্দেশনার অনুযায়ী নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্য সহকারীদেরকে সততা, নিষ্টা, আন্তরিকতা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করতে হবে। নিজের ভাই-বোনের সন্তান মনে করে শিশুদের টিকা দিতে হবে। কাপড়-চোপড় দিয়ে মানুষের মনুষ্যত্ব বুঝা যায় না। এবং হাসপাতাল বা টিকা কেন্দ্রে আগত শিশুদের পিতা-মাতা ও অভিভাবকদের সাথে ভালো ও সহনশীল আচরণ করতে হবে। ইপিআই কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক ও স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবার কল্যাণ সহকারীদের সাথে সমন্বয় করে কর্মস্থলে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। নিজেকে প্রশাসক না ভেবে জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে। মানুষ আতংকিত হবে-এ ধরণের কোন কথা বলা যাবে না। প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলীকদমে ইয়াবাসহ দুই যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড

বান্দরবানের আলীকদমে ইয়াবা সেবনের অভিযোগে দুই যুবককে আটক করে...

চট্টগ্রামে পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে বলেন সাংবাদিক, ভিডিও ধারণ, চাঁদা দাবি

পুলিশ পরিচয়ে চট্টগ্রামের হালিশহরের একটি বাসায় ঢুকে তল্লাশি চালানোর...

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক...

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে...

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নুর ইসলাম (৫৫)  নামে...

আরও পড়ুন

আলীকদমে ইয়াবাসহ দুই যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড

বান্দরবানের আলীকদমে ইয়াবা সেবনের অভিযোগে দুই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সদর...

চট্টগ্রামে পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে বলেন সাংবাদিক, ভিডিও ধারণ, চাঁদা দাবি

পুলিশ পরিচয়ে চট্টগ্রামের হালিশহরের একটি বাসায় ঢুকে তল্লাশি চালানোর পর নিজেদের সাংবাদিক পরিচয় দেন পাঁচ ব্যক্তি। পরে বাসাটিতে ‘অসামাজিক কার্যকলাপ’ চলছে এমন অভিযোগ তুলে...

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির মালিককে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমানের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার রাত ৯টার দিকে উত্তর...