বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

১৭ বছর পর ঈদগাঁওতে জামায়াত প্রকাশ্যে

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও (কক্সবাজার)

ঈদগাঁওতে ১৭ বছর পর প্রকাশ্যে রাজনীতি শুরু করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। আজ সংগঠনটির কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, এদেশের তারুণ্য নির্ভর ছাত্রসমাজ আমাদেরকে নতুন বাংলাদেশের সন্ধান দিয়েছে। তাই ছাত্র সমাজের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে জামায়াত- শিবিরের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি দুপুরে কক্সবাজারের ঈদগাঁও সাংগঠনিক উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত বিশাল কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈদগাঁও সাংগঠনিক উপজেলা আমীর মাওলানা ছলিম উল্লাহ জিহাদী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর ও হোয়াইক্ষন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওলানা নুর আহমদ আনোয়ারী, জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও কক্সবাজার জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মুফতি হাবিবুল্লাহ, কক্সবাজার জেলা বারের সদস্য এডভোকেট ছলিম উল্লাহ বাহাদুর ও ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোছাইন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় জামায়াত নেতা মাস্টার ছৈয়দুল আলম হেলালী, মাওলানা নুরুল আজিম, মাওলানা ছৈয়দুল হক, কক্সবাজার শহর শাখা শিবির সভাপতি আলী হোছাইন, ছাত্রনেতা হাফেজ সাহেদ মোস্তফা, মোহাম্মদ আব্দুল্লাহ সাদমান সাকিব নিশাত প্রমুখ।

উপস্থিত ছিলেন ডাক্তার আলহাজ্ব আমির সোলতান, মাস্টার নজির আহমদ, মাওলানা ফাজেল ইবনে শরীফ, মাস্টার নুরুল হক, মুফিজুর রহমান মুফিজ, নুরুল হক নুর, মাওলানা বশির আহমদ, আলহাজ্ব মোহাম্মদ শফি, সাহাব উদ্দিন, দিদারুল ইসলাম, তৈয়ব উদ্দিন, কামাল আহমদ, মহি উদ্দিন প্রমুখ।

প্রধান অতিথি শাহজাহান আরো বলেন, সেনাপ্রধান ঝুঁকি নিয়ে দেশের হাল ধরেছিলেন বলে বাংলাদেশ দীর্ঘদিনের থেকে মুক্ত হয়েছে। দেশের মানুষের পক্ষে সেনাবাহিনী ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। দেশের ক্রান্তিকালে তিনি সেনাবাহিনীর এ বলিষ্ঠ ভূমিকার জন্য সাধুবাদ জানান।

তিনি দেশকে দ্বিতীয়বার স্বাধীন করায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে ঐতিহাসিক ভূমিকা রেখেছে তার জন্য তাদের বিরোচিত সংবর্ধনা দেয়া উচিত বলে মন্তব্য করেন।

তিনি উল্লেখ করেন, দেশের সকল বিরোধী মতের মানুষ দীর্ঘদিন লড়াই- সংগ্রাম করেও শেখ হাসিনার পতন ঘটাতে পারেনি। তরুণ ছাত্রসমাজ ও সর্বস্তরের জনগণ বিজয়ের যে ঐতিহাসিক সূচনা করেছেন তাকে অবশ্যই সদ্ব্যবহার করতে হবে।

তিনি সংখ্যালঘু ইসুতে বলেন, একটি মহল অসাম্প্রদায়িকতার জিগির তুলে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছিল। কিন্তু তাতে তারা সফল হতে পারেনি। আওয়ামী লীগের পাতি নেতারাই এসব মন্দিরে হামলা চালিয়েছে।

শাহজাহান বলেন, আবহমান কাল থেকে এদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ইসলাম প্রিয় জনতা অন্য ধর্মাবলম্বীদের মঠ- মন্দিরে দিনরাত পাহারা দিচ্ছেন। তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জামায়াতের এ কেন্দ্রীয় নেতা বলেন, শেখ হাসিনার পতন কোন দলের একার বিজয় নয়। এটা ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয়। শেখ হাসিনার পালানোর খবরে সর্বস্তরের গণমানুষ রাস্তায় নেমে দেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে।

প্রধান অতিথি কোটাবিরোধী আন্দোলনে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক...

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে...

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নুর ইসলাম (৫৫)  নামে...

জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও...

বোয়ালখালীতে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় রাইসা আনঞ্জুম রামিসা নামের (১৬) এক...

আরও পড়ুন

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নুর ইসলাম (৫৫)  নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের এক নেতার মৃত্যু হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে...

বোয়ালখালীতে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় রাইসা আনঞ্জুম রামিসা নামের (১৬) এক মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে বোয়ালখালী থানা পুলিশ।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বোয়ালখালী উপজেলার ৪নং...

ফটিকছড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

চট্টগ্রামের ফটিকছড়িতে সামিহা হাকিম নেহা (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কান্দিরপাড় এলাকায় এ ঘটনা...

হাটহাজারীতে প্রাইভেটকার-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৮

চট্টগ্রামের হাটহাজারীতে প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থীসহ ৮ জন আহত হয়েছেন। এ ঘটনায় এরশাদ উল্লাহ (৩৭) নামে সিএনজি অটোরিকশার চালক নিহত হয়েছেন। আহতদের...