বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

ছাত্র জনতার বিপ্লবকে নস্যাৎ করতে সামপ্রদায়িকতার কার্ড খেলা হচ্ছে- জামায়াত নেতা আনোয়ারুল আলম চৌধুরী 

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের ইসলামীর আমীর আনোয়ারুল আলম চৌধুরী বলেন, গত ৫ আগষ্টের ছাত্র-জনতার বিপ্লবকে নস্যাৎ করতে একটি কুচক্রী মহল সামপ্রদায়িকতার কার্ড খেলার পাঁয়তারা করছে। তারা দেশের অভ্যন্তরে ও বিদেশে অবস্থান করে দেশের বিরুদ্ধে চক্রান্ত করেই যাচ্ছে। এত দিন নিজেরা অপকর্ম করে রাজনৈতিক দলের ওপর দায় চাপালেও এখন তা রাজনৈতিক দলের ওপর সীমাবদ্ধ নয়, দেশবাসীর ওপর দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে, যা দেশের স্বাধীনতা-সার্ব ভৌমত্বের জন্য হুমকি। তাদের দেশ বিরোধী চক্রান্তের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।

বুধবার (১৪ আগষ্ট) বিকেল ৫টায় উপজেলার ডায়মন্ড পার্ক কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী আনোয়ারা উপজেলা শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্মেলনে দেশের শান্তি-শৃংখলা বজায় রাখতে ছাত্রসমাজের ভূমিকায় ভূয়সী প্রশংসা করে জেলা সেক্রেটারী অধ্যক্ষ বদরুল হক বলেন, “আমাদের সন্তানেরা দেশের জন্য যে ভূমিকা পালন করে যাচ্ছে, তা আগামীর বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতির জন্য খুবই আশাব্যঞ্জক।

সভাপতির বক্তব্য আনোয়ারা উপজেলা আমীর অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী বলেন, রাষ্ট্রীয় সম্পদ, ভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয়, ঘরবাড়ি, সহায়-সম্পত্তি ইত্যাদির নিরাপত্তার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরসহ এদেশের গণতান্ত্রিক শাক্তিসমুহ যে দায়িত্বশীল ভূমিকা রাখছে, তা স্মরণীয় হয়ে থাকবে। একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্টায় জামায়াতের এই কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

এসময় জামায়াতের ইসলামীর সেক্রেটারী আবুল হাসান খোকার সঞ্চালনায় অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মাষ্টার আব্দুল গণি, মাওলানা মুহাম্মদ মহি উদ্দিন, আশরাফ উদ্দিন চৌধুরী,  মোহাম্মদ নাসির উদ্দিন শাহ্, মাওলানা মাঈনুদ্দিন ও মোহাম্মদ ফরিদ উদ্দিন প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক...

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে...

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নুর ইসলাম (৫৫)  নামে...

জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও...

বোয়ালখালীতে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় রাইসা আনঞ্জুম রামিসা নামের (১৬) এক...

আরও পড়ুন

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নুর ইসলাম (৫৫)  নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের এক নেতার মৃত্যু হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে...

বোয়ালখালীতে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় রাইসা আনঞ্জুম রামিসা নামের (১৬) এক মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে বোয়ালখালী থানা পুলিশ।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বোয়ালখালী উপজেলার ৪নং...

ফটিকছড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

চট্টগ্রামের ফটিকছড়িতে সামিহা হাকিম নেহা (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কান্দিরপাড় এলাকায় এ ঘটনা...

হাটহাজারীতে প্রাইভেটকার-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৮

চট্টগ্রামের হাটহাজারীতে প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থীসহ ৮ জন আহত হয়েছেন। এ ঘটনায় এরশাদ উল্লাহ (৩৭) নামে সিএনজি অটোরিকশার চালক নিহত হয়েছেন। আহতদের...