মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রাম নগর বিএনপির নতুন কমিটি: এরশাদুল্লাহ আহ্বায়ক, নাজিমুর রহমান সদস্য সচিব 

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগর বিএনপির নতুন কমিটি গঠন করেছে বিএনপি। এতে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক করা হয়েছে এরশাদুল্লাহকে আর সাবেক ছাত্রদল নেতা নাজিমুর রহমানকে সদস্য সচিব করা হয়েছে।

রোববার ৭ জুন বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়। গণমাধ্যমে পাঠানো এই সংবাদ বিজ্ঞপ্তিতে সই করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

একই সাথে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক করা হয়েছে সাইফুল ইসলাম নিরবকে। তিনি জাতীয়তাবাদী যুবদলের সভাপতি ছিলেন। দলটির কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক আমিনুল হককে করা হয়েছে সদস্যসচিব।

ঢাকা উত্তর বিএনপির এই দুজনের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হলো।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়কের পদ পেয়েছেন রফিকুল আলম মজনু। তিনি আগের কমিটিতে সদস্যসচিব ছিলেন। আগের কমিটির যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ রবিনকে এখন সদস্যসচিব করা হয়েছে।

বিএনপির বরিশাল মহানগর কমিটির সাবেক আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক আবারও আহ্বায়কের পদ পেয়েছেন। আগের কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. জিয়াউদ্দিন সিকদার হয়েছেন সদস্যসচিব।

এ ছাড়া ছাত্রদলের সাবেক নেত্রী আফরোজা খানম নাসরিনকে নতুন কমিটি ১ নম্বর যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

এই চারটি মহানগরের কমিটি গত ১৩ জুন যখন বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল, তখন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছিলেন, যেসব কমিটির মেয়াদ ফুরিয়ে গেছে, সেগুলো বিলুপ্ত করা হয়েছে।

তবে বিএনপির অন্য একাধিক নেতার মতে, সরকার বিরোধী আন্দোলনে ব্যর্থতা ও কিছু ক্ষেত্রে নেতাদের নিষ্ক্রিয়তার কারণেই ঢাকাসহ চার মহানগর কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এই চার মহানগরেই এখন আহ্বায়ক কমিটি করা হলো। অবশ্য নতুন কমিটিগুলো আংশিক।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও...

আরও পড়ুন

রান্নাঘরে তেলাপোকা, পোড়াতেলে রান্না, জিইসির আল-হেলাল হোটেলকে ৩ লাখ জরিমানা

রান্নাঘরের সর্বত্র তেলাপোকার বিচরণ, পোড়াতেলে রান্নাসহ নানা অভিযোগে জিইসির আল-হেলাল হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।রবিবার (৩০ আগস্ট) জেলা প্রশাসনের...

চট্টগ্রামে পুলিশের দুই শীর্ষ পদে রদবদল

পুলিশের দুই জন উচ্চপদস্থ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে।রোববার (৩০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপ-সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত...

চট্টগ্রামে গার্মেন্টসকর্মী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

চট্টগ্রাম নগরের ইপিজেড থানার জয়নব বেগম নামে এক গার্মেন্টসকর্মী হত্যা মামলায় মো. জলিল শরিফ নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।রোববার (৩০ আগস্ট) চট্টগ্রামের...

লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লালদিয়া টার্মিনাল শুধু চীনের জন্য নয়, বিশ্বের জন্যও একটি গুরুত্বপূর্ণ লজিস্টিকস ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে...