মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

শোকজের ৪ মাস পর নগর স্বেচ্ছাসেবক লীগের দুই গ্রুপকে ঢাকায় তলব, শনিবার বৈঠক

চট্টগ্রাম নিউজ ডটকম:

সাংগঠনিক বিরোধের কারনে গত ৪ মাস ধরে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সকল কার্যক্রম স্থগিত থাকার পর দুই পক্ষকে ঢাকায় জরুরি তলব করেছেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতারা।

৬ জুন শনিবার সকাল ১১টায় রাজধানীর কলাবাগান ক্রীড়াচক্রে নগর স্বেচ্ছাসেবক লীগের দুই পক্ষকে নিয়ে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু। শনিবারের বৈঠকে যোগদিনে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের দুই গ্রুপ শুক্রবার রাতে ঢাকায় গেছেন।

আরো পড়ুন মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা আজিজের বিরুদ্ধে থানায় জিডি

উল্লেখ্য গত ১৪ মার্চ গভীর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নগরীর ৭ থানা ও ১২ ওয়ার্ডের কমিটি ঘোষণা করেন নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু এবং সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ।

গভীর রাতে নিজস্ব ফেসবুকে নগরীর ৭ থানা ও ১২ ওয়ার্ডের কমিটি ঘোষণায় বিস্ময় প্রকাশ করে প্রতিবাদ জানিয়েছিলেন নগর স্বেচ্ছাসেবক লীগের ২০ সদস্যের আংশিক কমিটির অপর গ্রুপের (৭ সহ সভাপতি, ৩ জন যুগ্ম সাধারণ সম্পাদক ও ২ জন সাংগঠনিক সম্পাদক) ১২ নেতা। স্বেচ্ছাসেবক লীগের এই ১২ নেতা নগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ.জ.ম. নাছির উদ্দীনের অনুসারী।

এক তরফা ভাবে রাতের আঁধারে ঘোষিত কমিটি বাতিলের দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং সংবাদ মাধ্যমে প্রতিবাদ জানানোর পাশাপাশি ১৬ মার্চ চট্টগ্রাম প্রেসসক্লাবে সংবাদ সম্মেলনে প্রতিবাদ জানিয়েছিলেন নগর স্বেচ্ছাসেবক লীগের এই ১২ নেতা।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ওই সময় ১৮ মার্চ নগর স্বেচ্ছাসেবক লীগের উভয় পক্ষকে শোকজ করেছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।

সংগঠনের শৃঙ্খলা এবং গঠনতন্ত্র না মেনে গভীর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নগরীর ৭ থানা ও ১২ ওয়ার্ডে স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা করায় নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে কেন্দ্র থেকে ১৮ মার্চ শোকজ করা হয়েছিল। পরবর্তী ৭দিনের মধ্যে কেন্দ্রীয় দপ্তরে এই শোকজের সন্তোষজনক লিখিত ব্যাখা প্রদানের নির্দেশ দেয়া হয়েছিল। একই সাথে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সকল সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার জন্যও ওইদিন নির্দেশ দিয়েছিলেন। সেই থেকে নগর স্বেচ্ছাসেবক লীগের সকল কার্যক্রম স্থগিত হয়ে পড়ে।

একই দিনে (১৮ মার্চ) কেন্দ্র থেকে নগর স্বেচ্ছাসেবক লীগের অপর গ্রুপের ১২ নেতাকেও শোকজ (ঘোষিত কমিটি বাতিলের দাবিতে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ লিপি পাঠানো এবং সংবাদ সম্মেলন করায়) করা হয়েছিল।

প্রায় ৪ মাস সাংগঠনিক কার্যক্রম স্থগিত থাকার পর আজ নগর স্বেচ্ছাসেবক লীগের দুই পক্ষকে ঢাকায় কেন্দ্রীয় নেতারা ডেকেছেন। তাদেরকে নিয়ে আজ শনিবার সকাল ১১টায় রাজধানীর কলাবাগান ক্রীড়াচক্র মিলনায়তনে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।

৬ জুন শনিবারের বৈঠকে যোগাদানের জন্য শুক্রবার ৫ জুন রাতে চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়ার পথে নগর স্বেচ্ছাসেবক লীগের দুই নেতার সাথে এই ব্যাপারে কথা হলে তারা কেন্দ্রীয় নেতাদের সাথে বৈঠকের বিষয়টি স্বীকার করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাটহাজারীতে মায়ের কোল থেকে শিশু কন্যাকে আছাড় মেরে হত্যা করলো পিতা

চট্টগ্রামের হাটহাজারীতে চা দিতে দেরি হওয়ায় মায়ের কোল থেকে...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব...

বৈসাবির আনন্দে ভাসছে পার্বত্য জনপদ

উৎসবে মেতেছে পার্বত্য জনপদ। পাহাড়িদের প্রধানতম সামাজিক ও ধর্মীয়...

‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আজ পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ এপ্রিল মঙ্গলবারে কৃষকদের...

আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পুলিশ হেফাজতে স্বামী 

আনোয়ারা উপজেলায় এক গৃহবধূর  ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।  শশুর বাড়ী...

বৈশাখের এই আয়োজন অসাম্প্রদায়িক চেতনারই প্রতিফলন: প্রতিমন্ত্রী মীর হেলাল

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করে বৈশাখের আয়োজন বাংলাদেশির অসাম্প্রদায়িক...

আরও পড়ুন

বৈশাখের এই আয়োজন অসাম্প্রদায়িক চেতনারই প্রতিফলন: প্রতিমন্ত্রী মীর হেলাল

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করে বৈশাখের আয়োজন বাংলাদেশির অসাম্প্রদায়িক চেতনারই প্রতিফলন—এমন মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।তিনি বলেন,...

চট্টগ্রামে বর্ণাঢ্য শোভাযাত্রায় বর্ষবরণ

বর্ণাঢ্য শোভাযাত্রা আর উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করে নিয়েছে চট্টগ্রাম।নানা রঙের সাজ, মুখোশ, প্ল্যাকার্ড আর ঐতিহ্যবাহী উপকরণের সমন্বয়ে বৈশাখী শোভাযাত্রা নগরজুড়ে...

বাঙালির প্রাণের উৎসব আজ

'মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/ অগ্নিস্নানে শুচি হোক ধরা’– পুরনো সব জীর্ণতাকে পেছনে ফেলে ভোরের আকাশে উদিত হয়েছে নতুন বছরের রক্তিম সূর্য।১৪৩২ এর...

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক। শতাব্দীর পর শতাব্দী ধরে এই দিনটি আমাদের জীবনে প্রতি...