মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

মিরসরাইয়ে ইউপি উপ-নির্বাচনে ৯ প্রার্থীর মনোনয়ন দাখিল 

সাফায়েত মেহেদী,মিরসরাই

মিরসরাইয়ে দুইটি ইউনিয়নে ইউপি চেয়ারম্যান ও শূণ্য সদস্য পদে উপ-নির্বাচনে ৯ প্রার্থী মনোনায়ন দাখিল করেছেন। বৃহস্পতিবার (৪ জুন) উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার জাকির হোসেনের কার্যালয়ে মনোনয়ন দাখিল করেন প্রার্থীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার করেরহাট ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন ব্যাক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ ও খইয়াছড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য গোপাল চন্দ্র চৌধুরী সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ায়। করেরহাট ইউনিয়নের চেয়ারম্যান পদ ও খইয়াছড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য পদ শূণ্য হয়ে পড়ায় উপনির্বাচনের তফসিল ঘোষনা করে নির্বাচন কমিশন।

করেরহাট ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন, সুলতাল গিয়াস উদ্দিন জসিম, জালাল উদ্দিন, মো. শোয়াইব ও সাইফুদ্দিন চৌধুরী, খইয়াছড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য পদে প্রার্থীরা হলেন, দেলোয়ার হোসেন, ফরহাদ হোসেন, রিয়াজুল হক, শাখাওয়াত হোসেন ও মো. হাসান।

উপজেলা নির্বাচন অফিসের তথ্য মতে, করেরহাট ইউনিয়নেচেয়ারম্যান পদে ১১টি ভোট কেন্দ্রের ৭৩টি কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ ইউনিয়নে ভোটার সংখ্যা ৩০০৬৮ জন যার মধ্যে পুরুষ ভোটার ১৬০৭২ জন মহিলা ১৩৯৯১ জন ও তৃতীয় লিঙ্গের ১ জন ভোটার রয়েছেন। অন্যদিকে খইয়াছড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে ১টি কেন্দ্রে ভোটার রয়েছেন ৩৫৫১ জন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার জাকির হোসেন বলেন, করেরহাট ইউনিয়নের চেয়ারম্যান পদে ৪ জন ও খইয়াছড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য পদে ৫ জন সহ ৯ জন মনোনায়ন দাখিল করেছেন। শুক্রবার (৫ জুলাই) প্রার্থীদের মনোনায়নপত্র বাছাই ও মঙ্গলবার আপিল নিষ্পত্তি করা হবে। প্রার্থীতা প্রত্যাহারের তারিখ (১০ জুলাই) বুধবার। প্রতিক বরাদ্দ ১১ জুলাই বৃহস্পতিবার। শনিবার (২৭ জুলাই) ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও...

আরও পড়ুন

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম তলা ইমন (২৫) নামে এক কসমেটিকস দোকানে কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষনিক ভাবে...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সঙ্গে জেলার গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে জাহেদুল ইসলাম প্রকাশ পিচ্চি জাহেদ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।রোববার (৩০ আগস্ট)...

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

মাগুরার ৮ বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্ট রায় ঘোষণা করবেন আজ।সোমবার (৩১ আগস্ট)...