বুধবার, ২৯ জুলাই ২০২৬

মিরসরাইয়ে চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন

সাফায়েত মেহেদী, মিরসরাই।

চট্টগ্রামের মিরসরাইয়ে পূর্বাঞ্চল রেলওয়ের মালবাহী চলন্ত ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৭ জুন) সকাল সাড়ে ৭টায় বড়তাকিয়া রেল স্টেশনের আওতাধীন আমবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

এ ঘটনার পর আড়াই ঘন্টা ট্রেনটি আমবাড়িয়া লেভেল ক্রসিং দাঁড়িয়ে থাকায় বন্ধ হয়ে যায় মিরসরাই-নারায়ণহাট সড়কে সকল ধণের যান চলাচল। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, আখাউড়া থেকে গাড়ির পাটস, ইলেট্রিক পন্য নিয়ে ৩১ বগি বিশিষ্ট মালবাহী ট্রেন (কন্টিনার) চট্টগ্রাম যাচ্ছিল। সকাল সাড়ে ৭টার সময় ট্রেনের ইঞ্জিনে আগুন লাগলে ট্রেনটি দাঁড়িয়ে যায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এ ঘটনার পর প্রায় সাড়ে ৩ঘন্টা ডাউন লাইনে (চট্টগ্রামমুখী) ও এক ঘন্টা আপ লাইনে (ঢাকামুখী) ট্রেন চলাচল বন্ধ ছিল।

ট্রেনের লোকো মাস্টার মো. শাহাজাহান বলেন, ইঞ্জিনের এডজষ্টার থেকে আগুনে সূত্রপাত হয়েছে। আগুন দেখার সাথে সাথে ইঞ্জিন বন্ধ করে দিয়েছি। এরপর আমরা ৯৯৯ নম্বর ও বড়তাকিয়া স্টেশন মাস্টার কাছে খবর দিলে তারপর ফায়ার সার্ভিসে লোকজন এসে আগুন নিয়ন্ত্রনে আনে। সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম শহর থেকে অতিরিক্ত একটি রিলিফ ট্রেন এসে এই ট্রেনটি নিয়ে গেছে।

মিরসরাই ফায়ার স্টেশন সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার ইমাম হোসেন পাটোয়ারি জানান, বৃহস্পতিবার সকালে বড়তাকিয়া স্টেশন মাস্টার থেকে খবর পাই যে ট্রেনের ইঞ্জিনে আগুন লেগেছে। কিন্তু তিনি ঘটনার স্থান সঠিকভাবে দিতে না পারায় পৌছাতে একটু বিলম্ব হয়। পরে স্থানীয় লোকদের সাথে যোগাযোগ করে মিরসরাই কলেজ রোড় দিয়ে ঘটনাস্থলে যাই। প্রথমে আমাদের পানিবাহী গাড়ি থেকে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করি। পরবর্তিতে পাম্পগুলো বসিয়ে পুরোপুরি আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসি।

বড়তাকিয়া রেল স্টেশন মাস্টার মো. শামসুদৌহা জানান, আমবাড়িয়া এলাকায় মালবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগায় ডাউন লাইনে প্রায় সাড়ে ৩ ঘন্টা ও আপ লাইনে ১ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। আগুন নিয়ন্ত্রনে আসার পর রিলিফ ট্রেন ওই ট্রেনটি উদ্ধার করে বড়তাকিয়া স্টেশন নিয়ে আসার পর সকাল ১০ টা ৫০ মিনিট থেকে উভয় লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে সেই তাহসিন, যে...

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত...

আরও পড়ুন

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্কভিউ হাসপাতাল লিমিটেডের উদ্যোগে হাসপাতালের কনফারেন্স হলে দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর ইছাপুর বাজারে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছে ইটভাটার এক মালিক। তাকে লক্ষ্য করে অন্তত চার রাউন্ড...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‍্যাব-৭। এ সময় চোরাচালান ও...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য গোপন করে হাইকোর্টে রিট আবেদন করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। আগামী...