বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

সাতকানিয়ায় স্বামীর নেওয়া ঋণের চাপে দুই সন্তানের জননীর আত্মহত্যা

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া।

চট্টগ্রামের সাতকানিয়ায় স্বামীর এনজিও সংস্থা থেকে নেওয়া ঋণের চাপ সহ্য করতে না পেরে মেহেরুন্নিছা (৩০) নামে দুই সন্তানের এক জননী আত্মহত্যা করেছেন।

মেহেরুন্নিছা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ভোয়ালিয়া পাড়ার বাসিন্দা মো. আরিফুল ইসলামের স্ত্রী। তার দুই পুত্র সন্তান রয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) দুপুরে নিজ ঘরের ছাদের বিমের সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মাহত্যা করেন তিনি।

মেহেরুন্নিসার বড় পুত্র মাদ্রাসার চতুর্থ শ্রেণি পড়ুয়া মোহাম্মদুর রহমান (১১) জানায়, দুপুরে মাদ্রাসা থেকে এসে ঘরে ঢুকে তার মায়ের মরদেহ শোয়ারঘরের ছাদের বিমের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। ভয়ে আতঙ্কিত অবস্থায় ঘর থেকে বের হয়ে চিৎকার করে আশেপাশের বাসিন্দাদের ডাকাডাকি শুরু করলে তারা এগিয়ে আসেন।

সে আরও জানায়, গত কয়েকমাস ধরে এনজিও সংস্থার কর্মীরা কিস্তির টাকার জন্য তাদের বাসায় এসে চাপ প্রয়োগ করতে থাকে। অনেক সময় তারা টাকা না পেয়ে মা’কে অপমানও করে। কিন্তু বাবা কয়েক মাস ধরে বাড়ি আসছে না। কোরবানির সময় ঘরে এসে নামাজ পড়ে আবার চলে যায়। আজ (মঙ্গলবার) সকালে একটি এনজিও সংস্থা থেকে কয়েকজন লোক এসে ঋণের টাকার জন্য অপমান করে। তারা চলে যাওয়ার পর আম্মু কান্নাকাটি করেন। এরপর আমি মাদ্রাসায় চলে যায়।

স্থানীয় পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আরফাত উল্লাহ বলেন, নিহতের স্বামী মো. আরিফুল ইসলাম চট্টগ্রাম নগরীর টেরিবাজারে কাপড়ের ব্যবসা করতেন। তিনি ব্যবসায় প্রচুর টাকা লোকসান দেন। পাওনাদারদের টাকা পরিশোধের জন্য তিনি বিভিন্ন এনজিও সংস্থা থেকে ঋণ গ্রহন করেন। ঋণের কিস্তি পরিশোধের জন্য এনজিও কর্মীরা বাড়িতে এসে তাঁর স্ত্রীকে ঋণ পরিশোধের জন্য চাপ সৃষ্টি করেন এবং অকথ্য ভাষায় কথা বলে অপমান করেন। অপমানের সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

মেহেরুন্নিছার ভাগিনা ও স্বামী আরিফুলের ব্যবসায়িক পার্টনার সাইফুল্লাহ রায়হান বলেন, শুধু এনজিও নয়, বিগত দেড় বছরে খালার স্বামী ব্যবসার নাম দিয়ে বিভিন্ন লোকের কাছ থেকে অন্তত ৩০ লাখ টাকার মত নিয়েছে। খালা তার স্বামীর এ ঋণের বোঝা সইতে না পেরে আত্মহত্যা করেছেন।এ ছাড়া আমিও তাকে সাড়ে ৪ লাখ টাকা দিয়েছি ব্যবসার জন্য। এখন দুই সন্তান এতিম হয়ে গেল।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, ঋণের বোঝার অপমান সহ্য করতে না পেরে মহিলাটি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

আরও পড়ুন

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার শাপলাপুর...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার জন্য ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত করছে সরকার। এ লক্ষ্যে তাদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর লায়ন আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ বলেছেন, লায়ন্সের যুব সংগঠন লিওরা সমাজ সেবার পাশপাশি নিজেদেরকে আগামী...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্কভিউ হাসপাতাল লিমিটেডের উদ্যোগে হাসপাতালের কনফারেন্স হলে দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা...