শুক্রবার, ১ মে ২০২৬

রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপকের সাথে মতবিনিময়

কক্সবাজার রুটে ঈদ স্পেশাল স্থায়ী ও বন্ধ লোকাল ট্রেন চালুর দাবি পটিয়া পৌর মেয়রের

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম-কক্সবাজার-দোহাজারী রেল লাইনে পূর্বের বন্ধকৃত কমিউটার ট্রেন নং ১ ও ২ চালুকরণ, ঈদ স্পেশাল ট্রেন ৯ ও ১০ স্থায়ীকরণ এবং ঢাকা – কক্সবাজার-ঢাকাগামী সকল দুরপাল্লার রেলসমূহ পটিয়া স্টেশনে যাএা বিরতি প্রসঙ্গে রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) কে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

পরে চট্টগ্রাম -পটিয়া-দোহাজারী- কক্সবাজার রেল যাত্রী কল্যাণ পরিষদের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়।

এতে উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভার মেয়র যাত্রী কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা আলহাজ্ব মো আইয়ুব বাবুল, বিএফইউজের সহ সভাপতি শহীদুল আলম, যুগ্ন মহাসচিব মহসিন কাজী, পটিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অত্র পরিষদের উপদেষ্টা আবদুল হাকিম রানা, নজরুল ইসলাম, পরিষদের সভাপতি মুহাম্মদ আইয়ুব আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সাঈদ তালুকদার খোকন, সহসভাপতি মদন দে দপ্তর সম্পাদক, শাহ আলম, সদস্য নুরুল আমিন,হারুন রশিদ, মাহবুবুল আলম, আরিফ মহিউদ্দিন, শাফিন প্রমুখ।

এতে মেয়র আলহাজ্ব আইয়ুব বাবুল দীর্ঘদিন পর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় চালুকৃত চট্টগ্রাম – কক্সবাজার রেল লাইন লাভ জনক ও দেশের সকল মানুষের মাঝে গ্রহনযোগ্য হওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর ৯২ সাল থেকে এ রেল লাইনের দোহাজারী র্পযন্ত সকল ট্রেন বন্ধ করে দিয়েছিল। পরে ৯৬ সালে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করলে পৌর মেয়র আইয়ুব বাবুলের প্রচেষ্টায় দুটি আপ ডাউন ট্রেন মন্ত্রী মোশাররফ হোসেন ও ও এম এ মান্নানের সুপারিশ নিয়ে চালু করার উদ্যোগ নিয়ে সফল হয়েছিলেন। পরে তা তারা আবারো ২০০১ সাল থেকে বন্ধ করে দেয়। এখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার রেল বিভাগে অভূতপূর্ব সফলতার নিদর্শন হিসেবে কক্সবাজার পর্যন্ত রেল চালু করে সারা দেশে রেল যাত্রীদের মাঝে নব জাগরণ সৃষ্টি করলে ও নানা অজুহাতে এখানে ট্রেন বন্ধের ষড়যন্ত্র চলছে।

তিনি আগামী ১ সপ্তাহের মধ্যে বন্ধ ট্রেন পুন চালু ও কক্সবাজার এক্সপ্রেস স্থায়ী করণের ঘোষনা প্রদানসহ সব দূর পাল্লার ট্রেন পটিয়া মহকুমা ও বঙ্গবন্ধু ঘোষিত জেলা রেল ষ্টেশনে যাত্রা বিরতির উদ্যোগ গ্রহন না করলে বৃহত্তর কর্মসূচির ডাক দেওয়া হবে বলে জানান।

এতে রেলওয়ের পূবঞ্চলের জিএম মেয়র আইয়ুব বাবুল সহ সব প্রতিনিধিদের বক্তব্য মনযোগ সহকারে শুনেন। তিনি উধ্বতন কর্তৃপক্ষের সাথে এ বিষয়ে আলাপ করে দ্রততম সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সাতকানিয়ায় হাতির পায়ে পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে আহত মোহাম্মদ আজিজুল...

চকরিয়ায় বাসচাপায় বিএনপি নেতা নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় বাসের চাপায় মো. ইয়াসিন (২২)...

শ্রমজীবী মানুষের রক্তঝরা গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন আজ

মহান মে দিবস আজ। মাঠেঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী...

কোনোভাবেই এই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী

শহীদদের আত্মত্যাগ এবং সাধারণ মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি...

চট্টগ্রামে জলাবদ্ধতা:অবশেষে দুঃখ প্রকাশ সিডিএ চেয়ারম্যানের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন...

সংসদে আসা শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

সংসদ অধিবেশন পরিদর্শন করতে আসা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের...

আরও পড়ুন

সাতকানিয়ায় হাতির পায়ে পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে আহত মোহাম্মদ আজিজুল হক (৬৩) নামের এক বৃদ্ধ দিনমজুরের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক)...

চকরিয়ায় বাসচাপায় বিএনপি নেতা নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় বাসের চাপায় মো. ইয়াসিন (২২) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বরইতলী...

শ্রমজীবী মানুষের রক্তঝরা গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন আজ

মহান মে দিবস আজ। মাঠেঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে রক্তঝরা সংগ্রামের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন। দীর্ঘ বঞ্চনা আর শোষণ থেকে মুক্তি...

চট্টগ্রামে জলাবদ্ধতা:অবশেষে দুঃখ প্রকাশ সিডিএ চেয়ারম্যানের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম।বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত...