রবিবার, ২ আগস্ট ২০২৬

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় আহত ১৫

নিজস্ব প্রতিবেদক

হাটহাজারী-নাজিরহাট মহাসড়কে এক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ যাত্রী আহত হয়েছে।

আজ শনিবার সকালে মহাসড়কের সরকারহাট বাজারে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় চারটি গাড়ি সড়কে চলাচলের সক্ষমতা হাড়িয়েছে।

পার্বত্য জেলা খাগড়াছড়িগামী একটি যাত্রীবাহী বাস উল্টো দিকে এসে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা চারটি গাড়িকে সজোরে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার খাগড়াছড়িরগামী একটি যাত্রীবাহী বাস মহাসড়কের উল্টো দিকে এসে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ২টি জিপ (চাঁদের গাড়ি), ১টি মিনি ট্রাক ও ১টি পিকআপকে সজোরে ধাক্কা দিলে বাসে থাকা অন্তত ১৫ যাত্রী কমবেশি আহত হয়। এতে বাস চালক অল্পের জন্য ভাগ্যক্রমে রক্ষা পায়।

সড়কের পাশে দাঁড়িয়ে থাকা চারটি গাড়ি ধাক্কা দিয়ে বাসের সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বাসের ধাক্কায় চারটি গাড়ি সড়কে চলাচলের সক্ষমতা হারিয়েছে ফেলেছে। উপস্থিত লোকজন এই গুরুত্বপূর্ণ মহাসড়কে ডিভাইডার না থাকাই দুর্ঘটনার কারণ হিসেবে অভিহিত করেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঢাকার চারপাশে নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানী ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী...

তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ এবং...

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন দূতের বৈঠক: সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের...

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও...

দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসা-বাণিজ্য সহজীকরণ এবং আমদানি-রফতানি কার্যক্রম ত্বরান্বিত করতে দেশের সব...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

আরও পড়ুন

গোপন কুঠুরিতে ১৬ হাজার ইয়াবা, পুলিশের অভিযানে আটক চারজন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় দুই নারীসহ চারজনকে আটক করা হয়েছে।...

ফটিকছড়িতে বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষিজমিতে ধানের চারা রোপণের সময় ছেঁড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মুস্তাকিম (৩৫) নামে এক কৃষি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৩১...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও নৌকার মাঝিমাল্লাসহ...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বগালেক-কেওয়াক্রাডং সড়কের ‘পেঁপে...