সোমবার, ২৫ মে ২০২৬

বান্দরবানে সুপার স্টার স্পোর্টিং ক্লাব এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বান্দরবান সদর উপজেলার ঐতিহ্যবাহী স্বনামধন্য ক্রীড়া সংগঠন,৪নং সুয়ালক ইউনিয়নের জনপ্রিয়”সুপার স্টার স্পোর্টিং ক্লাবের এক বৎসর পদার্পণ ও বর্ষপূর্তি উপলক্ষে ক্লাবের সদস্যদের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক ও আন্তরিকতা সৃষ্টির লক্ষে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। প্রীতি ফুটবল ম্যাচে ও বর্ষপূর্তির কেক কাটা এবং পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও বিশিষ্ট সমাজ সেবক বান্দরবান ৪নং সুয়ালক ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান উক্যনু মারমা। প্রীতি ফুটবল ম্যাচে ও বর্ষপূর্তির কেক কাটা এবং পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম,বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও বিশিষ্ট সমাজ সেবক ৪নং সুয়ালক ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ২নং ওয়ার্ড সদস্য মোঃ জসিম উদ্দিন (মেম্বার),১নং ওয়ার্ড সদস্য সমাজ সেবক আব্দুল সবুর(মেম্বার),বিশিষ্ট ক্রীড়া সংগঠক মো: মুন্নাহ, প্রীতি ফুটবল ম্যাচের আয়োজক ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মো: জনি,বিশিষ্ট ক্রীড়া সংগঠক মো:রাসেল ভুঁইয়া প্রমুখ। অতিথিরা বক্তব্যে বলেন ছাত্র-ছাত্রীদের ও যুব সমাজকে লেখা-পড়া’র পাশা-পাশি ক্রীড়ামূখী করার জন্য ও জনপ্রিয়”সুপার স্টার স্পোর্টিং ক্লাবের এক বৎসর পদার্পণ ও বর্ষপূর্তি উপলক্ষে ক্লাবের সদস্যদের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক ও আন্তরিকতা সৃষ্টির লক্ষে এই প্রীতি ফুটবল টুর্ণামেন্টের আয়োজন হয়। বক্তারা আরো বলেন ক্রীড়ায় শক্তি,ক্রীড়ায় বল,যুব সমাজ কে মাদক থেকে দুরে রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই,খেলাধুলার মাধ্যমে বাংলাদেশ সারা বিশ্বের কাছে পরিচিত লাভ করতে সক্ষম হয়েছে,আগামীতে আরো বেশী ভালো করার প্রত্যাশা রইলো। ফুটবল খেলা উপভোগ করার জন্য সমাজের বিভিন্ন স্থরের জনগণ,গণমাধ্যম কর্মী,সুধিজন,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন। প্রীতি ফুটবল ম্যাচ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও বর্ষপূর্তির কেক কাটেন অতিথিরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনের বিদায়ী সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত...

কক্সবাজার আদালত চত্বরে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

কক্সবাজার আদালত চত্বরে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।...

গুলিয়াখালি সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ ১৬ ঘন্টা পর উদ্ধার

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলা গুলিয়াখালী সমুদ্র সৈকতে, সাঁতার কাটতে গিয়ে...

তুমব্রু নোম্যান্সল্যান্ডে মাইন বিস্ফোরণে তিনজনের প্রাণহানি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে তিন...

উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আধুনিক...

এক সপ্তাহের মধ্যে রামিসা হত্যার বিচার শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শিশু রামিসা হত্যাকাণ্ডের চার্জশিট আজ আদালতে দেওয়া হবে এবং...

আরও পড়ুন

জারুলিয়াছড়ি সীমান্তে ৩০ হাজার ইয়াবা উদ্ধার, ৯ রোহিঙ্গা আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জারুলিয়াছড়ি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২৯ হাজার ৯৭৮ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)। এ ঘটনায় কুতুপালং রোহিঙ্গা...

নাইক্ষ্যংছড়িতে সড়ক দূর্ঘটনায় চালক নিহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে সিএনজি দুর্ঘটনায় নুরুল আমিন (৫৬) নামে এক চালকের মৃত্যু হয়েছে।শুক্রবার (২২ মে) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার তুলাতলী-গর্জনিয়া বাজার সড়কের বড়ঘোনা টেক...

বিজিবির পৃথক অভিযানে আটক ১, ইয়াবা ও বাংলা মদ উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তসহ পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৯ হাজার ৮০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট, ৩৪ লিটার বাংলা মদ এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি...

চাঁদা না পেয়ে খাল খনন প্রকল্পের স্কেভেটরে আগুন

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির আওতায় চলমান পিলাক খাল খনন প্রকল্পের একটি স্কেভেটরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। স্থানীয়দের অভিযোগ, চাঁদা না পেয়ে এ ঘটনা...