বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

লোহাগাড়ায় প্রাইভেটকার-অটোরিকশা সংঘর্ষে আহত ৫

উপজেলা প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়ায় প্রাইভেটকারের সাথে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৫ জন আহত হয়েছে।

শনিবার (২২ জুন) সকাল সাড়ে ৮টায় আমিরাবাদে বার আউলিয়া কলেজ গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে দুর্ঘটনায় আহতদের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমুখী প্রাইভেটকারের সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালকসহ অটোরিকশায় থাকা ৫ জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দোহাজারী হাইওয়ে থানার ইনচার্জ খান মুহাম্মদ এরফান জানান, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

আরও পড়ুন

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার শাপলাপুর...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার জন্য ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত করছে সরকার। এ লক্ষ্যে তাদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর লায়ন আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ বলেছেন, লায়ন্সের যুব সংগঠন লিওরা সমাজ সেবার পাশপাশি নিজেদেরকে আগামী...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্কভিউ হাসপাতাল লিমিটেডের উদ্যোগে হাসপাতালের কনফারেন্স হলে দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা...