রবিবার, ২ আগস্ট ২০২৬

কর্ণফুলী থেকে গ্রেপ্তার জঙ্গিরা দুই দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের কর্ণফুলী থেকে উগ্রবাদী নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর বইসহ গ্রেপ্তার দুই সদস্যকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২০ জুন) বিকেলের দিকে চট্টগ্রাম ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জুয়েল দেব তাদের এ রিমান্ড মঞ্জুর করেন।

তারা হলেন- পঞ্চগড়ের মো. আসাদুজ্জামান আসিফ (২২) এবং পাবনার মোহাম্মদ আহাদ (২১)। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার মামলা তদন্ত কর্মকর্তা এসআই আবুল কালাম।

গত ১৬ জুন (শুক্রবার) দুপুরের দিকে কর্ণফুলীর শিকলবাহার একটি পরিত্যক্ত একতলা ঘর থেকে মিটিং করার সময় ‘শাহাদাত’ গ্রুপের এ দুই সদস্যকে গ্রেপ্তার করেন বলে র‌্যাব-৭ এর দাবি।

এমনকি বহদ্দারহাটস্থ চান্দগাঁও ক্যাম্পের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম এ তথ্য জানিয়েছিলেন।

র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম তখন জানিয়েছিলেন, গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গিবাদী মিটিং পরিচালনাকালীন আনসার আল ইসলামের ‘শাহাদাত’ গ্রুপের দুইজন সক্রিয় সদস্য মো. আসাদুজ্জামান আসিফ ও মোহাম্মদ আহাদকে গ্রেপ্তার করা হয়।

এছাড়াও ঘটনাস্থল থেকে ৫/৬ জন পালিয়ে যান। এ সময় তাদের কাছ থেকে একাধিক জিহাদি বই এবং অন্যান্য আলামত উদ্ধার করে জব্দ করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মসজিদের খতিব ও মুয়াজ্জিন নিহত হয়েছেন। রবিবার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের...

গোপন কুঠুরিতে ১৬ হাজার ইয়াবা, পুলিশের অভিযানে আটক চারজন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় দুই নারীসহ চারজনকে আটক করা হয়েছে।...