রবিবার, ২ আগস্ট ২০২৬

মোহছেন আউলিয়ার ওরসে ভক্তের ঢল

নিজস্ব প্রতিবেদক

বৈরী আবহাওয়ার মধ্যেও হাজার হাজার ভক্ত আশেকানের ঢল আধ্যাত্মিক সাধক হজরত শাহ মোহছেন আউলিয়ার (র.) ওরসে।

বৃহস্পতিবার (২০ জুন) আনোয়ারার রুস্তম হাটের মাজার প্রাঙ্গণে ওরস উপলক্ষে দূর-দূরান্ত থেকে ভিড় করছেন ভক্তরা।

জেয়ারত, কোরআন তেলাওয়াত, দরুদ, জিকির, মিলাদ, কিয়ামে ভাবগম্ভীর পরিবেশ ওরসের। ওরসের আগেই নতুন নকশায় দৃষ্টিনন্দন মাজার কমপ্লেক্সে পুনঃনির্মাণের কাজ শেষ করছে আলহাজ হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্ট।

নতুন স্থাপনা দেখে মুগ্ধ আশেকরা।
নিরাপত্তা ও যানজট নিরসনে থানা প্রশাসন কাজ করছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমদ বলেন, সকাল সাড়ে ১১টায় জানান, ওরসে ভক্ত আশেকানদের ঢল নেমেছে। সড়ক সরু হওয়ায় আমরা একদিকে ঢোকার এবং অন্যদিকে বের হওয়ার ব্যবস্থা করেছি।
এখনো যানজট হয়নি। আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছেন।

মাজার পরিচালনা ও ওরস উদযাপন কমিটির যুগ্ম মতোয়াল্লি এসএম জহিরুল ইসলাম বলেন, ওরস উপলক্ষে খতমে কোরআন, মিলাদ মাহফিল, দোয়া মাহফিল, ধর্মীয় আলোচনা, আখেরি মোনাজাত ও তাবরুক বিতরণ করা হচ্ছে।

প্রতি বছর ৬ আষাঢ় হজরত শাহ মোহছেন আউলিয়ার (র.) ওরস অনুষ্ঠিত হয়। ভিড় এড়াতে অনেক ভক্ত ওরসের আগে ও পরে জেয়ারত করতে আসেন। সঙ্গে আনেন হাদিয়া, মানতের গরু, ছাগল, মহিষ, গয়াল, মোরগ, গাছের ফল ইত্যাদি। হজরত শাহ মোহছেন আউলিয়ার (র.) অনেক কারামত লোকমুখে ছড়িয়ে আছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মসজিদের খতিব ও মুয়াজ্জিন নিহত হয়েছেন। রবিবার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের...

গোপন কুঠুরিতে ১৬ হাজার ইয়াবা, পুলিশের অভিযানে আটক চারজন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় দুই নারীসহ চারজনকে আটক করা হয়েছে।...