শনিবার, ২ মে ২০২৬

বায়েজিদে শিশুকে যৌন নিপীড়ন, কারাগারে ফেরিওয়ালা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানাধীন মোহাম্মদনগর এলাকায় ১০ বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ মো. শাহীন (৪২) নামে এক ফেরিওয়ালাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৭ জুন) তাকে আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তার মো. শাহীন কুমিল্লা জেলার দেবিদ্বার থানার ইউসুফপুর গ্রামের মৃত আব্দুস ছামাদের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুর বাবা অসুস্থ এবং মা চাকরিজীবী। বায়েজিদ থানার মোহাম্মদনগর এলাকায় তারা ভাড়া বাসায় থাকেন। ওই শিশু স্থানীয় একটি মাদরাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। গত ১৩ জুন সকাল ৮টায় শিশুটির মা কাজে চলে গেলে একই দিন দুপুরে গ্রেপ্তার শাহীন কসমেটিকস ফেরি করে নিয়ে যায় ওই এলাকায়। ওই শিশু এবং তার প্রতিবেশী বান্ধবী ফেরিওয়ালা কি কি এনেছে তা দেখতে গেলে শাহীন ভুক্তভোগী শিশুকে যৌন নিপীড়ন করে। ওইদিন শিশুটি লোকলজ্জার ভয়ে কাউকে কিছু বলেনি। রবিবার (১৬ জুন) বিকেলে অভিযুক্ত শাহীন আবারও কসমেটিকস ফেরি করে এলাকায় গেলে ভুক্তভোগী শিশু চিৎকার করে স্থানীয়দের বিষয়টি বলে দেয় এবং স্থানীয়রা শাহীনকে আটকে রেখে পুলিশে খবর দেয়।

বায়েজিদ থানার ওসি সঞ্জয় কুমার সিনহা বলেন, গতকাল ভুক্তভোগী শিশুর মা নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আটক ফেরিওয়ালা শাহীনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়। বিজ্ঞ আদালত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মামুনুল ইসলাম মামুন, এক ফুটবল শিল্পীর বিদায়

দেশের ফুটবলে যে কয়জন ফুটবলার নিজস্ব স্বকীয়তায় অনন্য উচ্চতায়...

শারজায় স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন চ্যাম্পিয়ন চট্টগ্রাম এফসি

সংযুক্ত আরব আমিরাতের শারজায় ইউজড অটো স্পেয়ার পার্টস অ্যাসোসিয়েশনের...

বন্ধ হওয়া কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

দেশে বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো ফের চালুর উদ্যোগ নেওয়া...

কক্সবাজার মেরিন ড্রাইভে দুর্ঘটনায় কর্ণফুলী এ জে চৌধুরী কলেজের শিক্ষক নিহত

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় কর্ণফুলী এ জে...

চান্দগাঁওয়ে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আসিফ গ্রেপ্তার

চান্দগাঁও থানাধীন চান্দগাঁও আবাসিক এলাকা থেকে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের...

স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের দাবি

স্বাধীন সাংবাদিকতা, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং কর্মক্ষেত্রে...

আরও পড়ুন

বন্ধ হওয়া কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

দেশে বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো ফের চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘বিগত বছরগুলোতে বন্ধ হওয়া...

কক্সবাজার মেরিন ড্রাইভে দুর্ঘটনায় কর্ণফুলী এ জে চৌধুরী কলেজের শিক্ষক নিহত

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় কর্ণফুলী এ জে চৌধুরী কলেজের আইসিটি বিষয়ের প্রদর্শক মনসুর আহমেদ আজাদ (২৮) নিহত হয়েছেন।শুক্রবার (১ মে) দুপুর তিনটার...

চান্দগাঁওয়ে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আসিফ গ্রেপ্তার

চান্দগাঁও থানাধীন চান্দগাঁও আবাসিক এলাকা থেকে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এ.কে.এম আসিফুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।আজ শুক্রবার ১ মে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাকে...

স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের দাবি

স্বাধীন সাংবাদিকতা, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন চট্টগ্রামের সাংবাদিক নেতৃবৃন্দ। একইসাথে ৫ আগস্টের পর চট্টগ্রামসহ সাংবাদিক সারাদেশে...