শনিবার, ২ মে ২০২৬

চট্টগ্রাম জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে প্রতি বছরের ন্যায় এবারও জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ-জামাত কমিটির উদ্যোগে পবিত্র ঈদুল আযহার প্রধান জামাত আজ (১৭ জুন) সোমবার সকাল ৮টায় অনুষ্ঠিত হয়।

এতে ইমামতি করেন নগরীর বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপ্যাল হযরত মাওলানা অধ্যক্ষ ড. সাইয়েদ মুহাম্মদ আবু নোমান। পবিত্র ঈদুল আযহার প্রধান জামাতে নামাজ আদায় করেন বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম, জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঁইয়া, জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আবদুল মালেক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান, চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির সেক্রেটারী জেনারেল অধ্যক্ষ ডা. আবদুল করিম, সদস্য সালেহ আহমদ সোলেমান, সিজেকেএস’র অতিরিক্ত সাধারণ সম্পাদক মোঃ শাহাবুদ্দিন শামীম, বিভাগীয় ও জেলা প্রশাসনের মুসলিম এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ-কর্মচারীসহ সর্বস্তরের মুসল্লীগণ।

শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মুনাজাত করা হয়। ঈদের নামাজ পড়ার জন্য আতর মেখে চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ-জামাত ময়দানে আসেন মুসল্লীরা। খতিব এ সময় খুতবা পাঠ করেন। খুতবা পড়ার সময় কিভাবে কোরবানি করতে হবে, কোরবানির মাংস কিভাবে বিলি-বন্টন করতে হবে ইত্যাদি সম্পর্কে বয়ান করেন।

জামাতে নামাজ আদায় করার পূর্বে পবিত্র ঈদুল আযহা সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, জেলা ও দায়রা জজ।

নামাজ শেষে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম, জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঁইয়াসহ অন্যান্যরা।

এদিকে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নগরীর ডিসি হিলস্থ সরকারী বাংলোতে রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারী কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক। এসময় ঈদের আনন্দে ভরপুর হয়ে উঠে ডিসি’র বাংলো।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মামুনুল ইসলাম মামুন, এক ফুটবল শিল্পীর বিদায়

দেশের ফুটবলে যে কয়জন ফুটবলার নিজস্ব স্বকীয়তায় অনন্য উচ্চতায়...

শারজায় স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন চ্যাম্পিয়ন চট্টগ্রাম এফসি

সংযুক্ত আরব আমিরাতের শারজায় ইউজড অটো স্পেয়ার পার্টস অ্যাসোসিয়েশনের...

বন্ধ হওয়া কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

দেশে বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো ফের চালুর উদ্যোগ নেওয়া...

কক্সবাজার মেরিন ড্রাইভে দুর্ঘটনায় কর্ণফুলী এ জে চৌধুরী কলেজের শিক্ষক নিহত

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় কর্ণফুলী এ জে...

চান্দগাঁওয়ে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আসিফ গ্রেপ্তার

চান্দগাঁও থানাধীন চান্দগাঁও আবাসিক এলাকা থেকে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের...

স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের দাবি

স্বাধীন সাংবাদিকতা, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং কর্মক্ষেত্রে...

আরও পড়ুন

বন্ধ হওয়া কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

দেশে বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো ফের চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘বিগত বছরগুলোতে বন্ধ হওয়া...

চান্দগাঁওয়ে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আসিফ গ্রেপ্তার

চান্দগাঁও থানাধীন চান্দগাঁও আবাসিক এলাকা থেকে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এ.কে.এম আসিফুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।আজ শুক্রবার ১ মে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাকে...

স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের দাবি

স্বাধীন সাংবাদিকতা, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন চট্টগ্রামের সাংবাদিক নেতৃবৃন্দ। একইসাথে ৫ আগস্টের পর চট্টগ্রামসহ সাংবাদিক সারাদেশে...

শ্রমিকরা উৎপাদনের যন্ত্র নয়, বরং অর্থনীতির মূল চালিকাশক্তি – পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, শ্রমিকরা উৎপাদনের যন্ত্র নয়, বরং অর্থনীতির মূল চালিকাশক্তি। তিনি শ্রমিকদের ন্যায্য অধিকার ও...