শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

গ্রাম গুলো শহরের মত সুযোগ পেলে ষ্মার্ট বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে: আ জ ম নাছির 

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঊষ্ণতা বৃদ্ধির ফলে যে মানবিক সংকট বিদ্যমান তা নিরসনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক ফোরামে যে ভূমিকা রেখেছেন তা শুধু প্রশংসিতই হয়নি: তিনি বৈশ্বিক পরিবেশ, প্রতিবেশ ও প্রাকৃতিক ভারসম্য রক্ষার প্রথিকৃৎ হিসেবে সমাদৃত হয়েছেন। তাই তিনি প্রাণ-প্রকৃতি সুরক্ষার জগৎ জননী। আমাদের দেশকে সকল মানুষের বাসযোগ্য ভূমিতে পরিনত করার লক্ষ্য নিয়ে প্রত্যেককেই পরিবেশ রক্ষায় অবদান রাখতে হবে। তা হলেই নতুন প্রজন্ম বিকশিত হতে পারবে

তিনি আজ বৃহস্পতিবার  (১৩ জুন) সকালে নগরীর থিয়েটার ইনস্টিটিউট হলে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বৃক্ষরোপন অভিযানের অংশহিসেবে ফলদ-বনজ ও ঔষধি বৃক্ষের চারা বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে একথা বলেন।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেন, বাংলাদেশের ক্রমবর্ধমান আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি পরিবেশ সুরক্ষার বিষয়টি পরিকল্পনাবিদদের মাথায় রাখতে হবে। উন্নয়ন কাঠামো নির্মাণ যাতে কোনভাবেই পরিবেশের ভারসম্য ক্ষুন্ন না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে।

তিনি আরো বলেন, ২০০৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনের পর তিনি সরকার প্রধান হিসেবে পরিবেশ রক্ষাকে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্ব দিয়েছিলেন। সেই সময় দেশে মোট ভূমি মাত্র ৭শতাংশ সবুজায়ন ছিল। সর্বসাধারণের জন্য বাসযোগ্য ভূমির জন্য প্রয়োজন মোট ভূমির ২৫ শতাংশ ভূমির সবুজায়ান। বর্তমানে বাংলাদেশের মোট ভূমির ১৭ শতাংশ ভূমি সবুজায়ন হয়েছে। একারণে বাংলাদেশের পরিবেশ আবহ উন্নয়নশীল অনেকে দেশের চাইতে ভাল অবস্থানে রয়েছে। এই ধারাবাহিকতা রক্ষার জন্য আমাদের সামগ্রীক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

তিনি মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল গ্রামকে শহরের মত সকল সুযোগ সুবিধা প্রাপ্তি নিশ্চিত করণকল্পে যে উদ্যোগ নিয়েছেন তাতেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য পূরণ হবে এবং গ্রামের মানুষকে আর শহরমূখী হতে হবে না। এর ফলে শহরের উপর মানুষ ভীর ও চাপ নিয়ন্ত্রণে থাকবে।

তিনি সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, কোন সংগঠন শুধু মাত্র সভাপতি ও সাধারণ সম্পাদক নির্ভর হতে পারে না। প্রতিটি সংগঠনের সভাপতি ও সম্পাদক মন্ডলী রয়েছে এবং সম্পাদক মন্ডলীর সদস্যদের মধ্যে বিভিন্ন বিভাগ বণ্টন করে দেওয়া হয়েছে। বিভাগ সমূহের বণ্টনকৃত দায়িত্ব যদি সম্পাদক মন্ডলীর সদস্যরা বাস্তবায়ন করতে পারেন তা হলেই সেই সংগঠন সামগ্রিকভাবে জনকল্যাণমুখী কাঠামো হিসেবে সকলের আস্থাভাজন হতে পারবে। বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরীর সঞ্চালনায় বৃক্ষরোপন ও চারা বিতরণ আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব নঈম উদ্দিন চৌধুরী, এডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, সাবেক সংসদ সদস্য চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনি, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুক, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, নির্বাহী সদস্য বখতেয়ার উদ্দিন খান, ওয়ার্ড আওয়ামী লীগের রুহুল আমিন তপন, ইদ্রিস কাজেমি, লায়ন আশীষ কুমার ভট্টাচার্য্য, সরওয়ার মোরশেদ কচি, ইউনিট আওয়ামী লীগের মোহাম্মদ আনোয়ার হোসেন, সভামঞ্চে উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ হোসেন, ইঞ্জিনিয়ার মানষ রক্ষিত, জাফর আলম চৌধুরী, নেছার উদ্দিন মঞ্জু, মোহাম্মদ জাবেদ, হাজী বেলাল আহমদ, ওয়ার্ড আওয়ামী লীগের আবুল হোসেন বাবুল, সৈয়দ মোহাম্মদ জাকারিয়া, মোজাহেরুল ইসলাম চৌধুরী, মাহবুব কোম্পানী, মোহাম্মদ আব্দুল আজিম, শাহ জাহান রশিদ, শামসুল আলম, সালাউদ্দিন ইবনে আহমেদ, নুরুল আজিম নুরু, জাফরুল হায়দার সবুজ, মোহাম্মদ রিদুয়ান, হুমায়ুন আলম মুন্না, সাইফুল আলম বাবু, সলিম উল্লাহ বাচ্চু, নিজাম উদ্দিন নিজু, মিথুন বড়ুয়া, আব্দুস শুক্কুর ফারুকী, ইকবাল চৌধুরী, মোহাম্মদ ইব্রাহিম, এডভোকেট শাকিল আজম প্রমুখ। অনুষ্ঠান শেষে ৪৪ সাংগঠনিক ওয়ার্ড, ১৫ টি থানা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, আহবায়ক-যুগ্ম আহবায়কদের হাতে ফলদ-বনজ ও ঔষুধি বৃক্ষের চারা গুচ্ছ তুলে দেওয়া হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে লামায় ২০ নারীকে সেলাই মেশিন ও ফলদ চারা বিতরণ

বান্দরবানের লামায় বসুন্ধরা শুভ সংঘের আয়োজনে এবং বসুন্ধরা গ্রুপের...

লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর করুণ মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আরিয়ান আবেদীন (৮) নামে...

আরও পড়ুন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।শপথ নেওয়া...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় শপথ গ্রহণ কররেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বঙ্গভবনের দরবার হলে নবনির্বাচিত রাষ্ট্রপতির...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে তার গাড়িবহর বঙ্গভবনে...

চান্দগাঁওয়ে সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন চররাঙ্গামাটিয়া এলাকায় সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৮) নাম যুবককে খুন করা হয়েছে।বৃহস্পতিবার ২০ আগস্ট সন্ধ্যা ৭টার...