শনিবার, ২৯ আগস্ট ২০২৬

কাপ্তাই নতুনবাজার আনন্দ মেলা গরুর বাজার

পাহাড়ি গরুর চাহিদা বেশী ক্রেতাদের

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

রাঙামাটির কাপ্তাই উপজেলার নতুনবাজার আনন্দ মেলা গরুর বাজার ধীরে ধীরে জমতে শুরু করেছে। পার্বত্যঞ্চলের বিভিন্ন এলাকা হতে বেপারিরা কাপ্তাই লেক এবং সড়কপথে এখানে গরু এনে বিক্রি করে, ফলে এই গরুর বাজারে কুরবানি ঈদে পাহাড়ি গরুর চাহিদা বেশি পরিলক্ষিত হচ্ছে। কাপ্তাই উপজেলা ছাড়াও চট্টগ্রাম জেলার  রাঙ্গুনিয়া,রাউজন এলাকা হতে   ক্রেতারা  আসছেন এই বাজারে  পাহাড়ি গরু ক্রয় করার জন্য।

বুধবার (১২ জুন) দুপুর ২ টায় এই গরুর বাজার  কথা হয় রাঙ্গুনিয়া  হতে আসা গরু ক্রেতা ইকবাল  ও সোবহানের সাথে। তাঁরা বলেন,   আমরা চাই পাহাড়ি গরু। কারন  পাহাড়ি গরু প্রাকৃতিক সকল ধরনের লতা-পাতা খায়।যার ফলে এগরুর  স্বাদে  ও পুষ্টি গুণে ভরপুর। এক কথায় কোন রোগ নেই।তাই সকলে চায় পাহাড়ি গরু।

রাঙ্গুনিয়া চন্দ্রঘোনা বনগ্রাম এলাকা হতে গরু কিনতে আসা ক্রেতা মশিউর, ইকবাল ও রুবেল বলেন,  গত বছরও আমরা এই বাজার হতে পাহাড়ি গরু ক্রয় করেছিলাম। কারন পাহাড়ি গরুর রোগ বালাই নাই, হৃষ্টপুষ্ট হয় এই গরু।

বিলাইছড়ি ও লংগদু উপজেলার  মাইনি হতে গরু বিক্রি করতে  আসা ব্যবসায়ী মংসুই মারমা ও লাইসাইন চাকমা বলেন,  আমাদের গরু সব পাহাড়ে জঙ্গলে ছেড়ে দেই।এদের কোন কুড়া ও বুষি খাওয়াই না। এরা   লতা-পাতা খেয়ে পাহাড়ে জঙ্গলে থাকে। এরা  প্রাকৃতিক  খাবার খায়। এই বাজারে  বিক্রয় এর জন্য গরু আনলে ক্রেতারা এই  পাহাড়ি গরু চায় বেশি। ভালো দাম পাচ্ছি আমরা।

কাপ্তাই নতুনবাজার গরু ব্যবসায়ী আবুল কালাম, আশিষ বাবু বলেন,  এবার কুরবানি ঈদে এই বাজারে  বেশ গরু উঠছে। দাম একটু বেশি হলেও  বেঁচা বিক্রি ভাল।

কাপ্তাই উপজেলা প্রাণী সম্পদ কমকর্তা কৃষিবিদ ড: এনামুল হক হাজারী বলেন, উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল হত ৩ সদস্যের একটি টিম গত সোমবার হতে এই বাজারে অবস্থান করছেন পশুর সেবা প্রদান করার জন্য।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী...

আরও পড়ুন

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) দুপুর আনুমানিক পৌনে ১২টার দিকে সীতাকুণ্ডের ৬...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে (৪৫) চট্টগ্রাম থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে ৫টায় চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট দাসপাড়া থেকে...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন কর্তৃক স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের উদ্যোগে ও লায়ন আদনান চৌধুরীর সার্বিক সহযোগিতায় সীতাকুন্ডের...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আমরা ও বিএনপিসহ অনেকগুলো রাজনৈতিক দল স্বাক্ষর করেছিলাম। সেখানে উল্লেখ ছিল,...