চট্টগ্রামের সিটি গেইট এলাকায় পাটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।
বুধবার (১২ জুন) বেলা ১১টার দিকে নগরীর সিটি গেইট এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আবদুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বেলা ১১টার দিকে নগরীর সিটি গেইট এলাকার ওই ঝুটের গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান তিনি।
