বুধবার, ৬ মে ২০২৬

আনোয়ারায় পুলিশ অ্যাসল্ট মামলা: উপজেলা চেয়ারম্যানসহ ৪৪ জনের আগাম জামিন

জে. জাহেদ, সিনিয়র প্রতিবেদক

চট্টগ্রামের আনোয়ারায় পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই ও গাড়ি ভাঙচুরের অপরাধে করা পুলিশ অ্যাসল্ট মামলায় আনোয়ারার নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান কাজী মোজাম্মেল হকসহ ৪৪ জন আসামি উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন।

মঙ্গলবার (১১ জুন) দুপুর ১টার দিকে মহামান্য সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশ এর দ্বৈত বেঞ্চ ক্রিমিনাল মিস চ্যালেঞ্জাস কেসের (৪২১৮৫) শুনানী শেষে তাদের কে ৬ সপ্তাহের আগাম জামিন প্রদান করেন।

জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতে আসামিপক্ষে শুনানি করা হাইকোর্ট বিভাগের আইনজীবী অ্যাডভোকেট রশিদা চৌধুরী।

জামিনপ্রাপ্তরা হলেন- হলেন-কাজী মোজাম্মেল হক (৫৮), মোজাম্মেল হক প্রকাশ মোজাম্মেল (৪০), শাহাদাৎ হোসেন (৩৬), মো. আজাদ (৩৫), শাহাদাৎ হোসেন টিপু (৪০), এম নজরুল ইসলাম (৪৫), মো. জসিম (৪২), আক্তার হোসেন প্রকাশ আক্তার (৪০), জিয়া উদ্দিন (৩৫), নাজিম উদ্দিন (৪৫), মো. ইয়াছিন হিরো (৫৫), ফাকরুল ইসলাম (৩০), শামসুল আলম (৪২), তৌহিদুল ইসলাম (৩৮), মনছুর (৩০), এয়ার মোহাম্মদ (৫৫), মো. রাসেল (৪০), মুছা তালুকদার (৪২), মো. বাবু (১৯), মো. রিয়াজ (২২), মিশন কলি (৩৮), নাজিম উদ্দিন (৫৮), অনুপম চক্রবর্তী (৪৫), নবী হোসেন (৩৬), মোজাহের (৩৮), মাকসুদ প্রকাশ মাকসুদ উদ্দিন বাচ্চু (২৫), এরশাদ মিন্টু (৩০), মো. আইয়ুব (৪১), মো. হানিফ (৩০), রাসেল সিকদার (৪৫), আব্দুল্লাহ আল নোমান (৪৫), মুজিবুল হক (৩৫), আলী আকবর (২৬), মো. দিদার (৩৫), মো. আলী আজগর (৩৪), সাদ্দাম হোসেন (২৮), বোরহান উদ্দিন (২২), জাহাঙ্গীর (৩১), আশরাফুল হক আসিফ (৩৮), মো. জসিম উদ্দিন (৩১), মো. হেলাল প্রকাশ গুটি হেলাল (৩৫), তারেক আজিজ (৩৫) ও আজিজুল হক আজিজ (৪৫)। তিন ধাপে ৪৪ জন আসামিই জামিন নেন।

গত শনিবার (৮ জুন) রাত ১১টার দিকে আনোয়ারা উপজেলার চাতরি-চৌমুহনী এলাকায় উপজেলা চেয়ারম্যানের উপস্থিতিতে পুলিশের ওপর হামলা করে মোজাম্মেল কে ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটে।

পরদিন পুলিশের ওপর হামলা করে আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কাজী মোজাম্মেল হক কে প্রধান আসামি করে ৪৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ।
মামলার অন্যান্য আসামিরা আওয়ামী লীগ ও এর সহযোগী বিভিন্ন সংগঠনের নেতাকর্মী বলে জানা গেছে।

বন্দর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই ) মো. মিজানুর রহমান আনোয়ারায় থানায় পুলিশ অ্যাসল্টে এ মামলা দায়ের করেন।

জানা যায়, হাইকোর্টের একই আদালতে আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত আওয়ামী লীগ নেতা এম এ মান্নান চৌধুরী ২৬ জনকে আসামি করে যে মামলা করেছিলেন কর্ণফুলী থানায়, ওই মামলার ১৭ জন আসামিও হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নেন।

জামিনপ্রাপ্ত আসামিরা হলেন- মোজাম্মেল হক প্রকাশ মোজাম্মেল (৪০), শাহাদাৎ হোসেন (৩৫), মো. মুছা তালুকদার (৪২), জিয়া উদ্দিন (৩২), নাজিম উদ্দিন (৪৫), মো. হাশেম (৪৫), তৌহিদুল ইসলাম (৩৮), নবী হোসেন (২৫), মনিরুল আলম (৩০), মো. মোজাহের (৩৪), মাকসুদ উদ্দিন বাচ্চু (৩৬), এরশাদ মিন্টু (৩৫), মো. আইয়ুব (৩৫), তারেক আজিজ (৩৫), মো. আজাদ (৩৫), শামসুল আলম (৪০), মাঈন উদ্দিন খান মিন্টু (৫৫)।

এর আগে একই মামলায় গতকাল চট্টগ্রাম আদালতে আত্মসমর্পণ করে ৫ জন আসামি জামিন নেওয়া আসামিরা হলেন- মোজাম্মেল হক প্রকাশ মোজাম্মেল (৩০), আলী আজম প্রকাশ লিটন (২৭), সাইদুর রহমান (৩২), মো. মুছা (৩৬) ও মো. বেলাল (৪০)।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লোহাগাড়ায় ধানক্ষেতে মিললো বিশাল আকৃতির অজগর

চট্টগ্রামের লোহাগাড়ায় লোকালয় থেকে প্রায় ১৪ ফুট লম্বা একটি...

দীর্ঘদিনের অবহেলিত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

সড়ক যোগাযোগ ব্যবস্থাকে স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ...

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনএইচসিআরের কান্ট্রি রিপ্রেজেনটেটিভের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর)...

“নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব, কাবাডিতে বাঁশখালী ও পাঁচলাইশ চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস" এর...

অপরিচ্ছন্ন-অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, হোটেল সোনালীকে ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর সিনেমা প্যালেসের রয়েল রোড এলাকায় পরিচ্ছন্ন এবং...

প্রধানমন্ত্রীর কাছে ৩৮ অডিট রিপোর্ট উপস্থাপন

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে সরকারি বিভিন্ন দফতর ও সংস্থার...

আরও পড়ুন

লোহাগাড়ায় ধানক্ষেতে মিললো বিশাল আকৃতির অজগর

চট্টগ্রামের লোহাগাড়ায় লোকালয় থেকে প্রায় ১৪ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। পরে সেটিকে চুনতী বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করা হয়।মঙ্গলবার (৫...

“নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব, কাবাডিতে বাঁশখালী ও পাঁচলাইশ চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম পর্বের কাবাডি বালক বিভাগে বাঁশখালী উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে...

অপরিচ্ছন্ন-অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, হোটেল সোনালীকে ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর সিনেমা প্যালেসের রয়েল রোড এলাকায় পরিচ্ছন্ন এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত করার কারণে হোটেল সোনালীকে এক লক্ষ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা...

চকরিয়ায় পুলিশের অভিযানে ২১ আসামী গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।মঙ্গলবার (৫ মে) বিকালে চকরিয়া থানা পুলিশ এক...