শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ফটিকছড়ি

ভুজপুর থানার ওসির বিরুদ্ধে অবৈধ অর্থ আদায়ের অভিযোগ

ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগ তুলেছেন নুরুল আলম নামে স্থানীয় এক আ.লীগ নেতা। অভিযোগকারী নুরুল আলম উপজেলার সুয়াবিল ইউনিয়ন আ’লীগের সদস্য বলে জানা গেছে।

সোমবার (১০জুন) এ বিষয়ে চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ৬ জুন ইউনিয়নের মাইজপাড়া গ্রামে মোমেন নামের এক যুবক স্থানীয় একটি ছড়া থেকে নিজের বসত ঘরের কাজের জন্য বালু উত্তোলন করছিলেন। এ সময় খবর পেয়ে ভুজপুর থানার এসআই শরীফ উপস্থিত হয়ে গাড়িটি আটক করে থানায় নিয়ে যায়।

পরে ওসির সাথে যোগাযোগ করা হলে ভ্রাম্যমান আদালত ছাড়া গাড়িটি ছাড়া যাবেনা বলে জানিয়ে দেন। পরে সন্ধ্যার দিকে আদালত বসানো ছাড়া গাড়িটি ছেড়ে দিলে জনমনে প্রশ্ন জাগে।

এ বিষয়ে অভিযোগকারী নুরুল আলম বলেন,টাকার বিনিময়ে আটক গাড়িটি ছেড়ে দেওয়া হয়েছে। বিষয়টি জানাতে পুলিশের উর্ধ্বতন মহল বরাবর অভিযোগ দিয়েছি।’

ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান এসব অভিযোগ অস্বীকার করে বলেন, এলাকার কয়েকজনপ্রতিনিধি আটক করা গাড়িটি ছেড়ে দিতে অনুরোধ করেছেন তাই গাড়িটি ছেড়েছি। এখানে অর্থ আদায়ের কিছু নেই।

জানতে চাইলে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) এস এম শফি উল্লাহ বলেন, ‘অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী...

আরও পড়ুন

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) দুপুর আনুমানিক পৌনে ১২টার দিকে সীতাকুণ্ডের ৬...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে (৪৫) চট্টগ্রাম থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে ৫টায় চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট দাসপাড়া থেকে...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন কর্তৃক স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের উদ্যোগে ও লায়ন আদনান চৌধুরীর সার্বিক সহযোগিতায় সীতাকুন্ডের...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আমরা ও বিএনপিসহ অনেকগুলো রাজনৈতিক দল স্বাক্ষর করেছিলাম। সেখানে উল্লেখ ছিল,...