সোমবার, ৪ মে ২০২৬

কাপ্তাইয়ে পৃথক অভিযানে ৪২ লিটার চোলাই মদসহ আটক ২

ঝুলন দত্ত, কাপ্তাই।

রাঙামাটির কাপ্তাই থানা পুলিশের পৃথক দুইটি অভিযানে ৪২ লিটার দেশীয় তৈরী চোলাই মদ সহ দুইজনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন মো: খোরশেদ আলম (৩০)। তিনি রাঙামাটি পৌর এলাকার পুরাতন বাস স্টেশন এর মৃত গোলাম মাহমুদ প্রকাশ গোলাম মোহাম্মদ এর ছেলে। আটককৃত অপরজনের নাম রনি (২৩)। তিনি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার সৈয়দ বাড়ী এলাকার কামাল উদ্দিন এর ছেলে।

কাপ্তাই থানার ওসি মোঃ আবুল কালাম জানান, গত সোমবার (১০ জুন) বিকেল ৫টা ৫ মিনিটে থানার এসআই মোঃ হাবীবুর রহমান, সঙ্গীয় অফিসার ফোর্সসহ ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ থানাঘাট এলাকার পোস্ট অফিস সংলগ্ন ঘাটে যাওয়ার প্রবেশ মুখে পাঁকা রাস্তার উপর দক্ষিণ পাশে ৩০ (ত্রিশ) লিটার দেশীয় তৈরী চোলাইমদ সহ মোঃ খোরশেদ আলমকে আটক করা হয়।

অপরদিকে একইদিন বিকেল ৫টা ৩০ মিনিটে থানার এসআই মোঃ আঃ সবুর খান সঙ্গীয় অফিসার ফোর্সসহ ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ বারোঘানিয়া গেইটের সামনে লিচু বাগান টু কাপ্তাই গামী রাস্তার দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর হতে ১২ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ রনিকে আটক করা হয়।

ওসি জানান, অবৈধ মাদক নিজ হেফাজতে রাখার অপরাধে তাদের  বিরুদ্ধে কাপ্তাই থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং মঙ্গলবার (১১ জুন) সকালে রাঙামাটি বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

উখিয়ায় ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজারের উখিয়ার বালুখালী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা...

সাতকানিয়ায় চার রোহিঙ্গার পেট থেকে  ১৯ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার 

সাতকানিয়ায় পেটের ভেতর অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে চারজন রোহিঙ্গা...

বোয়ালখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে মাইশা (৫) নামের এক শিশুর...

বোয়ালখালীতে কালবৈশাখী ঝড়ে কৃষকের সর্বনাশ! পানিতে তলিয়ে গেছে কষ্টের ফসল

চট্টগ্রামের বোয়ালখালীতে উৎসবের আবহে শুরু হয়েছিল বোরো ধান কাটা।...

সিডিএসএ ও সিজেকেএস সদস্য সচিবকে জাতীয়তাবাদী ক্রীড়া দলের সংবর্ধনা

চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা (সিডিএসএ) ও চট্টগ্রাম জেলা ক্রীড়া...

রেইনবো গ্রামার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

পটিয়া রেইনবো গ্রামার স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা...

আরও পড়ুন

সাতকানিয়ায় চার রোহিঙ্গার পেট থেকে  ১৯ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার 

সাতকানিয়ায় পেটের ভেতর অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে চারজন রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫) এর একটি টিম।রোববার (৩মে) রাতে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার...

বোয়ালখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে মাইশা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।সোমবার (৪ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শেখ পাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। মাইশা...

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস মেশিন স্থাপিত হওয়ায় মানুষ উপকৃত হবে: আবু সুফিয়ান এমপি

চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এই প্রথমবারের মতো দীর্ঘদিনের প্রতিক্ষিত ডায়ালাইসিস সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আজ ৩ মে রোববার সকালে প্রধান অতিথি...

রাঙামাটিতে ছাত্রদলের কমিটি নিয়ে সড়ক অবরোধ; ২৪ ঘন্টার আল্টিমেটাম

দীর্ঘ আট বছর পর নতুন জেলা কমিটি ঘোষণার পরপরই রাঙামাটিতে  বিক্ষোভে করেছে  ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা। ঘোষিত কমিটি প্রত্যাখ্যান করে তারা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক...