সোমবার, ৪ মে ২০২৬

ফটিকছড়ির ভূজপুর ট্র্যাজেডির আসামি মামুন গ্রেফতার

ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়ির ভূজপুর ট্রাজেডির আসামী মো. মামুনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রবিবার (৯ জুন) গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম নগরীর বড়পুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত মামুন ভূজপুর ইউনিয়নের কোম্পানিটিলা এলাকার আজিজুল হক প্রকাশ চিকন মিয়ার ছেলে। গ্রেপ্তার এড়াতে দীর্ঘ ১২ বছর আত্মগোপনে ছিল সে।

বিষয়টি স্বীকার করে র‌্যাব ৭ এর সহকারী পুলিশ সুপার শরীফ উল আলম বলেন, এ ঘটনায় এজাহারভুক্ত অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য -২০১৩ সালের ১১ এপ্রিল ফটিকছড়ি উপজেলার ভুজপুরে আওয়ামীলীগের হরতাল বিরোধী মিছিলে এক বিভীষিকাময় তাণ্ডব চালায় বিএনপি-জামায়াত। সে সময় ফারুক ইকবাল বিপুল, রুবেল ও ফোরকান নামে তিন যুবলীগ নেতাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। এছাড়া আহত হয় স্থানীয় আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী। জ্বালিয়ে দেয়া হয় তিন শতাধিক যানবাহন। সেই থেকে এটি ভুজপুর ট্র্যাজেডি’ হিসেবে পরিচিতি পেয়ে আসছে।

ঘটনার দিন রাতে ভুজপুর থানায় নিহত তিনজনের পরিবার থেকে পৃথক তিনটি এবং পুলিশ ও ফায়ার সার্ভিস মিলে দুটিসহ মোট পাঁচটি মামলা দায়ের করা হয়। মামলায় ৪৭১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামি করা হয় ১৬ হাজার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

উখিয়ায় ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজারের উখিয়ার বালুখালী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা...

সাতকানিয়ায় চার রোহিঙ্গার পেট থেকে  ১৯ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার 

সাতকানিয়ায় পেটের ভেতর অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে চারজন রোহিঙ্গা...

বোয়ালখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে মাইশা (৫) নামের এক শিশুর...

বোয়ালখালীতে কালবৈশাখী ঝড়ে কৃষকের সর্বনাশ! পানিতে তলিয়ে গেছে কষ্টের ফসল

চট্টগ্রামের বোয়ালখালীতে উৎসবের আবহে শুরু হয়েছিল বোরো ধান কাটা।...

সিডিএসএ ও সিজেকেএস সদস্য সচিবকে জাতীয়তাবাদী ক্রীড়া দলের সংবর্ধনা

চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা (সিডিএসএ) ও চট্টগ্রাম জেলা ক্রীড়া...

রেইনবো গ্রামার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

পটিয়া রেইনবো গ্রামার স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা...

আরও পড়ুন

উখিয়ায় ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজারের উখিয়ার বালুখালী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও একটি সিএনজি উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৫ (র‌্যাব-১৫)।রোববার (৩মে) র‌্যাব-১৫ এর সিপিসি-২ এর...

সাতকানিয়ায় চার রোহিঙ্গার পেট থেকে  ১৯ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার 

সাতকানিয়ায় পেটের ভেতর অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে চারজন রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫) এর একটি টিম।রোববার (৩মে) রাতে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার...

বোয়ালখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে মাইশা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।সোমবার (৪ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শেখ পাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। মাইশা...

বোয়ালখালীতে কালবৈশাখী ঝড়ে কৃষকের সর্বনাশ! পানিতে তলিয়ে গেছে কষ্টের ফসল

চট্টগ্রামের বোয়ালখালীতে উৎসবের আবহে শুরু হয়েছিল বোরো ধান কাটা। তবে উৎসব মলিন হতে সময় নেয়নি কালবৈশাখী ঝড়ে। টানা বৃষ্টির পানিতে তলিয়ে গেছে শত শত...