শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

ভোক্তা অধিদপ্তরের অভিযান, দুই লাখ জরিমানা

বহদ্দারহাটে খোলা বাজারের ১০ ভোগ্যপণ্য প্যাকেট বন্দি করে বিক্রি

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম শহরে খোলা বাজারের ১০ ভোগ্যপণ্য বিএসটিআইয়ের অনুমোদনহীন প্যাকেট বন্দি করে বাজারজাত করার অভিযোগে বিএফসি (ফুড প্রোডাক্টস) গ্রুপ নামক একটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

১০ জুন (সোমবার) বিকেলে নগরীর বহদ্দারহাটে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।

অভিযানে আরও উপস্থিত ছিলেন ভোক্তা অধিদপ্তরের সহকারি পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান, সহকারি পরিচালক রানা দেবনাথ ও বিসিকের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীগণ।

অভিযানে ধরা পড়ে বিএফসি (ফুড প্রোডাক্টস) গ্রুপ দীর্ঘদিন যাবৎ খোলা বাজার থেকে লবণ, ময়দা, সয়াবিন তেল, সরিষার তেল, পামওয়েল তেল, চিনি গুড়া চাল, ডাল, আটা, ময়দা, চিনি ও সাবান সংগ্রহ করে বিভিন্ন প্যাকেটজাত করে নিজেদের নামে প্যাকেট করে বাজারে বিক্রি করছেন।

এমনকি প্রতিষ্ঠানটি ইন্ডাস্ট্রিয়াল লবণ ক্রয় করে প্যাকেটজাত করে আয়রন ও আয়োডিন যুক্ত খাবার লবণ হিসেবে বিক্রি করেছেন। প্রকৃতপক্ষে পরীক্ষায় আয়োডিনের পরিমাণ শূণ্য পাওয়া যায়।

চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, ‘গত ৪ জুন থেকে আমাদের অভিযান চলছে। অভিযানে আজ বিএফসি (ফুড প্রোডাক্টস) গ্রুপের অনিয়ম ধরা পড়লে দুই লাখ টাকা জরিমানা করা হয়।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে রাতভর নিখোঁজের পর সকালে খালে মিলল মরদেহ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় ব্রিজের রেলিংয়ে বসতে গিয়ে নিচে...

পুলিশের বিশেষ অভিযানে সাজা ও পরোয়ানাভুক্ত ১৩ জন গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ১৩ জনকে...

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি

প্রতি বছরের ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’...

বাঁশখালীর সাবেক ইউপি চেয়ারম্যান মুজিবুল হকের ৭ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়ন...

জব্বারের বলি খেলা ও বৈশাখি মেলাকে ঘিরে নিরাপত্তায় সিএমপি’র সমন্বয় সভা

আসন্ন ঐতিহ্যবাহী মরহুম আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা (বলি...

কর্ণফুলীতে ব্যবসায়ী হত্যা: আদালতে প্রধান আসামির স্বীকারোক্তি

চট্টগ্রামের কর্ণফুলীর মইজ্জ্যারটেকে ব্যবসায়ী মো. দিদারুল আলম হত্যা মামলার...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িতে রাতভর নিখোঁজের পর সকালে খালে মিলল মরদেহ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় ব্রিজের রেলিংয়ে বসতে গিয়ে নিচে পড়ে এক উপজাতীয় যুবকের মৃত্যু হয়েছে। নিহত রেঙ্গা মার্মা (৩৮) পাইনছড়ি মার্মা পাড়ার বাসিন্দা ও...

বাঁশখালীর সাবেক ইউপি চেয়ারম্যান মুজিবুল হকের ৭ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে...

জব্বারের বলি খেলা ও বৈশাখি মেলাকে ঘিরে নিরাপত্তায় সিএমপি’র সমন্বয় সভা

আসন্ন ঐতিহ্যবাহী মরহুম আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা (বলি খেলা) ও বৈশাখি মেলা উপলক্ষে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে নিরাপত্তা সমন্বয় সভা...

কর্ণফুলীতে ব্যবসায়ী হত্যা: আদালতে প্রধান আসামির স্বীকারোক্তি

চট্টগ্রামের কর্ণফুলীর মইজ্জ্যারটেকে ব্যবসায়ী মো. দিদারুল আলম হত্যা মামলার প্রধান আসামি আবু তৈয়ব আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪...