সোমবার, ৪ মে ২০২৬

খাতুনগঞ্জে ৭ প্রতিষ্ঠানকে ৩৬ হাজার ৫’শ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে চট্টগ্রাম নগরীর পাইকারী ব্যবসা-বাণিজ্যের প্রাণকেন্দ্র খাতুনগঞ্জে নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন।

আজ (১০ জুন) সোমবার বিকেলে পরিচালিত অভিযানে লাইসেন্স ও মূল্য তালিকা প্রদর্শন না করা, ক্রয়-রশিদ সংরক্ষণ না করা ও নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে পণ্য বিক্রয় করার অপরাধে মোট ৭টি প্রতিষ্ঠানকে ৩৬ হাজার ৫’শ টাকা জরিমানা করা হয়।

কৃষি বিপণন আইন, ২০১৮ এর বিভিন্ন ধারায় এই জরিমানা আদায় করা হয়।

জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের নির্দেশে অভিযান পরিচালনা করেন পতেঙ্গা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) জিমরান মোহাম্মদ সায়েক। কৃষি বিপণন কর্মকর্তা আবু বক্কর ও সিএমপি’র কোতোয়ালি থানা পুলিশ অভিযানে সহযোগিতা করেন।

পতেঙ্গা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক জানান, এক শ্রেণির অসাধু ব্যবসায়ী আসন্ন পবিত্র ঈদ-উল আযহাকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি করেে রেখেছে। জেলা প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে আজ ১০ জুন সোমবার জেলা প্রশাসকের নির্দেশে নগরীর খাতুনগঞ্জে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। অভিযানে কৃষি বিপণন আইন, ২০১৮ প্রতিপালন না করায় মেসার্স বশর মোল্লা কোং নামক প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা, মেসার্স এম.আই ট্রেডিংকে ৪ হাজার টাকা, মেসার্স মরিয়ম ট্রেডার্সকে ১০ হাজার টাকা, ইউনিক ট্রেডিংকে ৪ হাজার টাকা, নুরুল হক ট্রেডার্সকে ৩ হাজার টাকা, মেসার্স মদিনা ট্রেডিংকে ৩ হাজার টাকা ও মেসার্স এম.কে ট্রেডিংকে ২ হাজার ৫’শ টাকাসহ সর্বমোট ৩৬ হাজার ৫’শ টাকা জরিমানা করা হয়।

জনস্বার্থে চট্টগ্রাম জেলা প্রশাসকের নির্দেশনায় এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

উখিয়ায় ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজারের উখিয়ার বালুখালী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা...

সাতকানিয়ায় চার রোহিঙ্গার পেট থেকে  ১৯ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার 

সাতকানিয়ায় পেটের ভেতর অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে চারজন রোহিঙ্গা...

বোয়ালখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে মাইশা (৫) নামের এক শিশুর...

বোয়ালখালীতে কালবৈশাখী ঝড়ে কৃষকের সর্বনাশ! পানিতে তলিয়ে গেছে কষ্টের ফসল

চট্টগ্রামের বোয়ালখালীতে উৎসবের আবহে শুরু হয়েছিল বোরো ধান কাটা।...

সিডিএসএ ও সিজেকেএস সদস্য সচিবকে জাতীয়তাবাদী ক্রীড়া দলের সংবর্ধনা

চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা (সিডিএসএ) ও চট্টগ্রাম জেলা ক্রীড়া...

রেইনবো গ্রামার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

পটিয়া রেইনবো গ্রামার স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা...

আরও পড়ুন

সাতকানিয়ায় চার রোহিঙ্গার পেট থেকে  ১৯ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার 

সাতকানিয়ায় পেটের ভেতর অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে চারজন রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫) এর একটি টিম।রোববার (৩মে) রাতে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার...

বোয়ালখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে মাইশা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।সোমবার (৪ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শেখ পাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। মাইশা...

সিডিএসএ ও সিজেকেএস সদস্য সচিবকে জাতীয়তাবাদী ক্রীড়া দলের সংবর্ধনা

চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা (সিডিএসএ) ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস) এর এ্যাডহক কমিটি গঠন করা হয়েছে সম্প্রতি। বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব মনোনীত...

চট্টগ্রামে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস

চট্টগ্রামে হঠাৎ করেই বাড়তে শুরু করেছে সবজির দাম। মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রায় প্রতিটি সবজির দাম বেড়েছে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত। এতে চরম...