শনিবার, ২৯ আগস্ট ২০২৬

আনোয়ারায় আ লীগের দুই গ্রুপের সংঘর্ষ: পাঁচ আসামি আত্মসমর্পণে জামিন 

কর্ণফুলী প্রতিনিধি

কর্ণফুলী থানাধীন বন্দর সেন্টারের সামনে আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মান্নান চৌধুরী’র করা মামলায় পাঁচ আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন। 

১০ জুন (সোমবার) বিকেলে তাঁরা চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।

শুনানি শেষে আদালত তাঁদের জামিন আবেদন মঞ্জুর করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী এ জে এম আরমান হাবিব।

আত্মসমর্পণকৃত আসামিরা হলেন- মোজাম্মেল হক প্রকাশ মোজাম্মেল (৩০), আলী আজম প্রকাশ লিটন (২৭), সাইদুর রহমান (৩২), মো. মুছা (৩৬) ও মো. বেলাল (৪০)।

গত ৮ জুন সংঘর্ষে আহত আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মান্নান চৌধুরী ২৬ জনকে আসামি করে এ মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালালে হ্যাণ্ডকাপসহ প্রধান আসামি মোজাম্মেলকে টানেল মুখের ভোজনবাড়ি রেস্টুরেন্টের সামনে থেকে ছিনিয়ে নেওয়ার মতো ঘটনা ঘটে।

আরো পড়ুন বাজেটকে স্বাগত জানিয়ে আনোয়ারায় আনন্দ র‌্যালি

এর আগে ৭ জুন বিকেল সাড়ে ৪ টার দিকে আনোয়ারার বন্দর ফাঁড়িধীন বৈরাগ এলাকার মেসার্স এ এইচ এন্টারপ্রাইজের সামনে দুই গ্রুপের সংঘর্ষটি ঘটে। এ ঘটনার পরে ২৬ জনের নাম উল্লেখসহ ১০০-১২০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মারধর, জখম, হাড়ভাঙা ও ক্ষতিসাধনের অপরাধে মামলাটি করেন।

মামলায় ২৬ আসামিরা ছিলেন-মোজাম্মেল হক প্রকাশ মোজাম্মেল (৪০), শাহাদাৎ হোসেন (৩৫), মো. মুছা তালুকদার (৪২), জিয়া উদ্দিন (৩২), নাজিম উদ্দিন (৪৫), মো. হাশেম (৪৫), তৌহিদুল ইসলাম (৩৮), শহিদুল ইসলাম প্রকাশ শাহিন (৫৫), নবী হোসেন (২৫), মনিরুল আলম (৩০), মো. মোজাহের (৩৪), মাকসুদ উদ্দিন বাচ্চু (৩৬), এরশাদ মিন্টু (৩৫), মো. বেলাল (৪০), মো. আইয়ুব (৩৫), তারেক আজিজ (৩৫), মোজাম্মেল হক প্রকাশ মোজাম্মেল (৩০), মো. আজাদ (৩৫), মো. সুমিন (৩৬), শামসুল আলম (৪০), মো. মাসুম (৩৫), মো. হানিফ (৩৫), মাঈন উদ্দিন খান মিন্টু (৫৫), আলী আজম প্রকাশ লিটন (২৭), সাইদুর রহমান (৩২) ও মো. মুছা (৩৬)।

আরো পড়ুন বাজেটের আনন্দ মিছিলে আ.লীগের ২ পক্ষের সংঘর্ষ, আহত ২০

উল্লেখ্য, গত ৭ জুন প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানানো নিয়ে চট্টগ্রামের আনোয়ারায় আওয়ামী লীগের দুই পক্ষ সংঘর্ষে জড়িয়েছে। এতে উপজেলা আ.লীগের সভাপতি এম.এ মান্নান চৌধুরীসহ ১৭ জন নেতাকর্মী আহত হন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী...

আরও পড়ুন

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) দুপুর আনুমানিক পৌনে ১২টার দিকে সীতাকুণ্ডের ৬...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে (৪৫) চট্টগ্রাম থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে ৫টায় চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট দাসপাড়া থেকে...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন কর্তৃক স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের উদ্যোগে ও লায়ন আদনান চৌধুরীর সার্বিক সহযোগিতায় সীতাকুন্ডের...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আমরা ও বিএনপিসহ অনেকগুলো রাজনৈতিক দল স্বাক্ষর করেছিলাম। সেখানে উল্লেখ ছিল,...