সোমবার, ৪ মে ২০২৬

উখিয়া ক্যাম্পে দুই গ্রুপে সংঘর্ষ, নিহত ৩

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে তিনজন রোহিঙ্গা নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও তিনজন।

সোমবার (১০ জুন) ভোরে উপজেলার চার নম্বর (এক্সটেনশন) রোহিঙ্গা ক্যাম্পের এফ ব্লকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওই ক্যাম্পের এফ ব্লকের জাফর আহম্মদের ছেলে মো. ইলিয়াছ (৩১), মৃত আব্দুর রকিমের ছেলে মো. ইছহাক (৫৪) ও ক্যাম্প-৩-এর ই ব্লকের মো. ইসমাইলের ছেলে ফিরোজ খান (১৮)।

আহতরা হলেন- ক্যাম্পের এফ ব্লকের হাছানের ছেলে আব্দুল হক (৩২), নজির আহাম্মদের ছেলে আব্দুস শুক্কুর (৫৫) ও মৃত ওমর মিয়ার ছেলে আব্দুল মোনাফ (৬০)।

এপিবিএনের অধিনায়ক মো. ইকবাল জানান, উখিয়ার মধুরছড়া রোহিঙ্গা শিবিরে আধিপত্য বিস্তারের জের ধরে বিভিন্ন ভাগে ভাগ হয়ে শতাধিক অজ্ঞাতনামা রোহিঙ্গা প্রবেশ করে। এ সময় পাহারারত রোহিঙ্গা ও এপিবিএন সদস্যরা বাধা দিলে তাদের ওপর পাল্টা হামলা করা হয়। একপর্যায়ে তারা কুপিয়ে ও গুলি করে তিন রোহিঙ্গাকে হত্যা করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্যাম্পে সক্রিয় মিয়ানমারের বিদ্রোহী সংগঠনের মধ্যে আধিপত্য বিস্তারের জেরে এ হত্যাকাণ্ড হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন জানান, খবর পেয়ে তিন রোহিঙ্গার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম যাতে কোনোভাবেই পরিচালিত না হয়

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা আইনশৃঙ্খলা...

মিরসরাইয়ে নিজ চেম্বার থেকে দন্ত চিকিৎসকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে নিজ চেম্বার থেকে মো. রেজাউল করিম গোলাপ...

চট্টগ্রামে ব্যাংক আমানতকারীদের বিক্ষোভ, কয়েকটি শাখায় তালা

বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের বাণিজ্যিক প্রাণকেন্দ্র আগ্রাবাদে একীভূত হওয়া পাঁচ...

রাউজানে বাবলু হত্যা মামলার আসামি কুমিল্লা থেকে গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজান থানার কাউসার জামান বাবলু হত্যা মামলার এজাহারভুক্ত...

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীতকরণে কর্তৃপক্ষের পরিদর্শন

কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০...

উখিয়ায় ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজারের উখিয়ার বালুখালী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা...

আরও পড়ুন

মিরসরাইয়ে নিজ চেম্বার থেকে দন্ত চিকিৎসকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে নিজ চেম্বার থেকে মো. রেজাউল করিম গোলাপ (৪৮) নামে এক দন্ত চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (৪ মে) সকালে উপজেলার...

চট্টগ্রামে ব্যাংক আমানতকারীদের বিক্ষোভ, কয়েকটি শাখায় তালা

বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের বাণিজ্যিক প্রাণকেন্দ্র আগ্রাবাদে একীভূত হওয়া পাঁচ ব্যাংকের কয়েকটি শাখায় তালা দিয়েছে ভুক্তভোগী আমানতকারী অ্যাসোসিয়েশন।সোমবার (৪ মে) সকাল ১১টার দিকে কয়েকশ আমানতকারী...

রাউজানে বাবলু হত্যা মামলার আসামি কুমিল্লা থেকে গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজান থানার কাউসার জামান বাবলু হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি টিপুকে (৩২) কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।রবিবার (৩ মে) সন্ধ্যায় কুমিল্লার বুড়িচং থানাধীন...

উখিয়ায় ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজারের উখিয়ার বালুখালী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও একটি সিএনজি উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৫ (র‌্যাব-১৫)।রোববার (৩মে) র‌্যাব-১৫ এর সিপিসি-২ এর...