রবিবার, ২ আগস্ট ২০২৬

বাজেটের আনন্দ মিছিলে আ.লীগের ২ পক্ষের সংঘর্ষ, আহত ২০

আনোয়ারা প্রতিনিধি

নতুন বছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে আয়েজিত আনন্দ মিছিলকে কেন্দ্র করে আনোয়ারা উপজেলায় অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৭ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে  বন্দর সেন্টার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে দুই পক্ষের উপজেলা আওয়ামীলীগের সভাপতিসহ ২০ জনের অধিক আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতরা হলেন- উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, বরুমচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহাদাত হোসেন, চাতরী ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি তাজ উদ্দিন, সাবেক উপজেলা আওয়ামীলীগর সদস্য অজীত কুমার নাথ, সাবেক ভাইস চেয়ারম্যান হান্নান মনজু চৌধুরী, যুবলীগ নেতা ব্যাংকার সাইফুল, কাকন, জামশেদ, ফরিদুল আলম, এরশাদ, আয়ুব, সিএনজি যাত্রী মনিরসহ বাকিদের নাম পাওয়া যায়নি।

দলীয় সূত্র জানায়, বাজেট ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষ পৃথক আনন্দমিছিলের কর্মসূচি ঘোষণা করে। বিকেলের দিকে দুই পক্ষের নেতা-কর্মীরা জড়ো হতে শুরু করেন। বেলা তিনটার পর সড়কের দুই পাশে অবস্থান নেন তাঁরা। ওই সময় তাঁরা পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকলে উত্তেজনা বেড়ে যায়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি, পরে সংঘর্ষ বেধে যায়।

সংঘর্ষের সময় দুই পক্ষকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে। ওই সময় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর অনুসারী ও আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মান্নানসহ নেতা-কর্মীরা পাশের একটি ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে যান। ঘটনার পর সিইউএফএল সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

সাইফুজ্জামান চৌধুরী জাবেদ সমর্থিত চাতরী ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি তাজ উদ্দিন বলেন, আমরা শান্তিপূর্ণ ভাবে জড় হয়ে মিছিল করছিলাম এমন সময় আমাদের ওপর ওয়াসিকা আয়শা খান সমর্থিতরা আমাদের ওপর হামলা চালায়। বেশ কয়েকজন আহত হয় ।

সিএনজি যাত্রী মনির বলেন, আমি কাজে সিএনজি করে সিইউএফএল থেকে চাতরী যাচ্ছিলাম। এমন সময় কয়েকজন ওয়াসিকার স্লোগান দিতে দিতে আমাদের গাড়িতে হামলা করে।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার জেনিফার বলেন, সংঘর্ষে আহত হয়ে এ পর্যন্ত ৭ জন আহত হয়েছে।

কর্ণফুলী থানার ওসি মোহাম্মদ জহির হোসেন, আওয়ামীলীগের দুই পক্ষের সংঘর্ষে ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। ৩-৪ জন আহত হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঢাকার চারপাশে নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানী ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী...

তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ এবং...

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন দূতের বৈঠক: সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের...

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও...

দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসা-বাণিজ্য সহজীকরণ এবং আমদানি-রফতানি কার্যক্রম ত্বরান্বিত করতে দেশের সব...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

আরও পড়ুন

ঢাকার চারপাশে নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানী ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।একইসাথে কীভাবে ঢাকার নদীগুলোর দূষণ প্রতিরোধ করা যায়, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা যায় এবং...

তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ এবং তাদের গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও স্টার্টআপ উদ্যোগে সরকার সবসময় পাশে থাকবে।’আজ (রোববার) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে...

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন দূতের বৈঠক: সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে...

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও অন্যান্য খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, এসব খাতে বিনিয়োগের মাধ্যমে একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক...