শনিবার, ২৯ আগস্ট ২০২৬

পরিবেশ দিবসে কাপ্তাইয়ে র‍্যালি, আলোচনা সভা ও গাছের চারা বিতরণ 

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

বিশ্ব পরিবেশ দিবস ২০২৪  উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ এর আয়োজনে কাপ্তাই উপজেলা প্রশাসনের সহযোগিতায়  র‍্যালি, আলোচনা সভা এবং  গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়।

‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষে বুধবার( ৫ জুন)   সকাল ১১ টায় কাপ্তাই উপজেলা পরিষদ এর সম্মেলন কক্ষ ” কিন্নরী”  তে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মহিউদ্দিন। সভাপতিত্ব করেন কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা এএসএম মহিউদ্দিন চৌধুরী। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমকর্তা রুহুল আমিন।

পরে কাপ্তাই উপজেলা পরিষদ চত্বরে জারুল গাছের চারা রোপণ করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মহিউদ্দিন। এসময় উপজেলা উদ্যানতত্ত্ববিদ রাশেদুজ্জামান ইমরান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমকর্তা রুহুল আমিন, কাপ্তাই রেঞ্জ অফিসার এএসএম মহিউদ্দিন সহ বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ়্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বর হতে শুরু হয়ে উপজেলার  বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়।

এছাড়া দিবসটি উপলক্ষে কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি কর্ণফুলী  নুরুল হুদা কাদেরী স্কুলের শিক্ষার্থীদের মাঝে বন বিভাগের পক্ষ হতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

এদিকে দিবসটি উপলক্ষে কাপ্তাই জাতীয় উদ্যান এলাকায় রাস্তার সৌন্দর্য বৃদ্ধির জন্য বিভিন্ন প্রজাতীর শোভাবর্ধনকারী গাছের চারাও লাগানো হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী...

আরও পড়ুন

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) দুপুর আনুমানিক পৌনে ১২টার দিকে সীতাকুণ্ডের ৬...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে (৪৫) চট্টগ্রাম থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে ৫টায় চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট দাসপাড়া থেকে...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন কর্তৃক স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের উদ্যোগে ও লায়ন আদনান চৌধুরীর সার্বিক সহযোগিতায় সীতাকুন্ডের...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আমরা ও বিএনপিসহ অনেকগুলো রাজনৈতিক দল স্বাক্ষর করেছিলাম। সেখানে উল্লেখ ছিল,...