রবিবার, ২ আগস্ট ২০২৬

চট্টগ্রাম মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন দণ্ড

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে একটি মাদক মামলায় তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (৫ জুন) চট্টগ্রাম সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আ.স.ম শহীদুল্লাহ কায়সার এ রায় দেন।

দণ্ডিতরা হলো, মো. ইব্রাহিম, জাহেদ হোসেন ও মাহমুদুল হক। তাদের বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায়।

চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, এক লাখ ৪৬ হাজার ইয়াবা আটকের (মাদক) মামলা সাক্ষ্য প্রমাণের ভিত্তিত অভিযোগে প্রমাণিত হওয়ায় আদালত তিনজনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। রায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও একবছর বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন আদালত। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে হাজির ছিলেন। এর মধ্যে দুইজন আসামিকে জেল হাজত থেকে আনা হয়। জানিনে থাকা অন্যজনও হাজির হন। পরে তিনজনকে সাজামূলে কারাগারে পাঠানো হয়।

আদালত সূত্র জানায়, ২০২০ সালের ২৪ ডিসেম্বর সকালে পটিয়া ও আনোয়ারা থানা পুলিশ বাঁশখালী-আনোয়ারা সড়কের কালাবিবি দিঘীর পাড় এলাকায় যৌথ তল্লাশি চৌকি বসায়। এ সময় দুটি মোটরসাইকেলে করে আসা তিন যুবককে থামার সংকেত দিলে তারা মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করে। ধাওয়া করে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে এক লাখ ৪৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। সে সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানিয়েছে, তিন লাখ টাকার চুক্তিতে তারা ইয়াবাগুলো টেকনাফ থেকে চট্টগ্রামে নিয়ে এসেছে। পরে তাদের বিরুদ্ধে আনোয়ারা থানা পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলা করেন। এ মামলার দ্রুত বিচার প্রক্রিয়া শেষে বুধবার ২১ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় ছয়টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়।রবিবার (২ আগস্ট)...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মসজিদের খতিব ও মুয়াজ্জিন নিহত হয়েছেন। রবিবার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের...

ঢাকার চারপাশে নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানী ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।একইসাথে কীভাবে ঢাকার নদীগুলোর দূষণ প্রতিরোধ করা যায়, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা যায় এবং...