মঙ্গলবার, ৫ মে ২০২৬

চট্টগ্রাম প্রেস ক্লাবে মোবাইল সাংবাদিকতা রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু

ডেস্ক নিউজ

চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্যদের নিয়ে দ্বিতীয় পর্বের ৩ দিনব্যাপী সাংবাদিকতা রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

সোমবার (৩ জুন) সোমবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে এ কর্মশালার উদ্বোধন করা হয়।

উদ্বোধন করেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র পরিচালনা বোর্ডের চেয়ারম্যান এনামুল হক চৌধুরী।

চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক।
যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ারের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি চৌধুরী ফরিদ, কর্মশালার রিসোর্স পার্সন ড. কাবিল খান এবং রিসোর্স পার্সন ও পিআইবি’র সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন।

বক্তারা বলেন, বর্তমানে সংবাদ তৈরি ও বিতরণে প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। মিডিয়া ইন্ডাস্ট্রিকে নিজেদের প্রয়োজনেই মোবাইল সাংবাদিকতার দিকে ঝুকতে হচ্ছে। গণমাধ্যমে টিকে থাকতে হলে সাংবাদিকদেরও মোবাইলের সাহায্যে সংবাদের পাশাপাশি ছবি, ভিডিও ফুটেজ পাঠানো লাগছে।

মোবাইল ফোন ব্যবহার করে দর্শকদের চাহিদা অনুযায়ী প্রতিবেদন তৈরির জন্য জ্ঞান ও দক্ষতার সমন্বয় থাকা প্রয়োজন। এক্ষেত্রে মোবাইল ব্যবহারের বিভিন্ন প্রযুক্তির পাশাপাশি সংবাদ সংশ্লিষ্ট নিত্যনতুন ব্যবহৃত অ্যাপস, যন্ত্রাংশ সম্পর্কে আপডেট থাকতে হবে।

দুই পর্বের প্রশিক্ষণ কর্মশালার দ্বিতীয় পর্বে আজ ৩ জুন শুরু হওয়া কর্মশালা চলবে ৫ জুন পর্যন্ত। এই কর্মশালায় প্রায় ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

“নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব: কাবাডির ফাইনাল কাল মঙ্গলবার

যুব ও ক্রীড়া মান্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" এর...

নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম যাতে কোনোভাবেই পরিচালিত না হয়

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা আইনশৃঙ্খলা...

মিরসরাইয়ে নিজ চেম্বার থেকে দন্ত চিকিৎসকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে নিজ চেম্বার থেকে মো. রেজাউল করিম গোলাপ...

চট্টগ্রামে ব্যাংক আমানতকারীদের বিক্ষোভ, কয়েকটি শাখায় তালা

বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের বাণিজ্যিক প্রাণকেন্দ্র আগ্রাবাদে একীভূত হওয়া পাঁচ...

রাউজানে বাবলু হত্যা মামলার আসামি কুমিল্লা থেকে গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজান থানার কাউসার জামান বাবলু হত্যা মামলার এজাহারভুক্ত...

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীতকরণে কর্তৃপক্ষের পরিদর্শন

কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০...

আরও পড়ুন

তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

তথ্য ও সম্প্রচার বিষয়ক মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা।সোমবার (১৩ এপ্রিল) সকালে সচিবালয়ে তথ্য...

জাপানের সর্বোচ্চ ও আইকনিক আগ্নেয়গিরি মাউন্ট ফুজি

অতিথি লেখক: কল্যাণ বড়ুয়া মুক্তা ।  জাপানের সর্বোচ্চ ও আইকনিক আগ্নেয়গিরি মাউন্ট ফুজি দেখার সু‌যোগ হ‌য়ে‌ছে। র‌বিবার (৬ এ‌প্রিল ) ভো‌রে টো‌কিও আরআরকে হেড়...

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর কোনো সংবাদ প্রকাশ করা যাবে না।’ তিনি আরও বলেন, এখন সামাজিক যোগাযোগমাধ্যম ইউটিউবসহ...

সাংবাদিকদের কারণেই দেশ আবার গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে: আবু তাহের

চট্টগ্রাম নিউজডটকম ও চট্টগ্রাম নিউজ মাল্টিমিডিয়ার উদ্যোগে পবিত্র ইফতার ও দোয়া মাহফিল চট্টগ্রামের ফয়’স লেকস্থ সী ওয়ার্ল্ডের লেকভিউ রেস্টুরেন্টে রবিবার ১৫ মার্চ অনুষ্ঠিত হয়েছে।চট্টগ্রাম...