শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বিয়ের প্রলোভনে স্বামী পরিত্যক্তা নারীকে ধর্ষণের অভিযোগ: গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক

আনোয়ারা উপজেলায় বিয়ের প্রলোভনে স্বামী পরিত্যক্তা এক নারীকে ধর্ষণের অভিযোগে নজরুল ইসলাম (৫০)নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩ জুন) সকালে উপজেলার হাইলধর ইউনিয়নের খাসখামা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে থানায় একটি অভিযোগ করেন।

ভোক্তভোগী নারী জানান, গত ১০-১২ বছর আগে কুমিল্লার এক ছেলের সাথে আমার বিয়ে হয়। বিয়ের পাঁচ বছর পর আমাদের বিচ্ছেদ হয়ে যায়। যে ঘরে আমার দুটি ছেলে সন্তান রয়েছে। এরপর থেকে আমি গার্মেন্টসে চাকরি করি। নজরুল আমার ফুফাত ভাই এবং একই বাড়ির বাসিন্দা। সে দীর্ঘদিন ধরে আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করতে চাচ্ছিল। এরই পেক্ষিতে ২০২৩ সালের মে মাসের ১ তারিখ রাতে সে আমার ঘরে প্রবেশ করে আমাকে একাধিকবার জোর ধর্ষণ করে। এ সময় ঘটনার বিষয়ে কাউকে না জানাতে সে আমাকে বিয়ের প্রতিশ্রুতি দেয়। পরবর্তীতে বিভিন্ন সময় বিয়ের প্রলোভনে সে আমার সাথে শারীরিক সম্পর্ক করে। যার পরিপ্রেক্ষিতে আমি অন্তঃসত্ত্বা হয়ে পড়ি। এরই মাঝে আমি বিবাদীকে বিয়ের জন্য তাগাদা দিলে সে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। গত ২৬ এপ্রিল সন্তান প্রসব হওয়ার পর সন্তানের পিতৃপরিচয়ের দাবিতে তার কাছে গেলে সে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বিভিন্ন ধরনের হুমকিধমকি দেয়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহম্মেদ বলেন, স্বামী পরিত্যক্ত এক নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী...

আরও পড়ুন

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) দুপুর আনুমানিক পৌনে ১২টার দিকে সীতাকুণ্ডের ৬...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে (৪৫) চট্টগ্রাম থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে ৫টায় চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট দাসপাড়া থেকে...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন কর্তৃক স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের উদ্যোগে ও লায়ন আদনান চৌধুরীর সার্বিক সহযোগিতায় সীতাকুন্ডের...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আমরা ও বিএনপিসহ অনেকগুলো রাজনৈতিক দল স্বাক্ষর করেছিলাম। সেখানে উল্লেখ ছিল,...