সোমবার, ৩ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

সাফায়েত মেহেদী, মিরসরাই প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে সমমনা সংঘের ২৭ তম মেধা বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

শনিবার (১ জুন) বিকালে উপজেলার বড়তাকিয়া বাজারে সমমনা সংঘের আয়োজনে ও বীর মুক্তিযোদ্ধা মাস্টার মফিজ উদ্দিন স্মৃতি ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন নাট্যকার মাঈন উদ্দিন।

অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রতি ক্লাসে ১০ জন করে অর্ধ শতাধিক শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও সংবর্ধনা দেয় সংগঠনটি।

সমমনা সংঘের কার্যকরী পরিষদের সভাপতি সোহরাব হোসেন টুটুলের সভাপতিত্বে ও কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চালনায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আজিজুল হক নিজামী, সাধারণ সম্পাদক অর্জুন কুমার নাথ, মিরসরাই থানার তদন্ত কর্মকর্তা দীপ্তেশ রায়, ম্যাক্স হাসপাতাল চট্টগ্রামের ব্যাবস্থাপক নরুল ইসলাম ইরান, সাংবাদিক বিপুল দাশ, সংগঠনটি সদস্য এস এম সরোয়ার উদ্দিন, মাহফুজুল আলম, সমাজকল্যাণ সম্পাদক মো.মহসিন, মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এস এম হোসাইন সবুজ, কনকচরা সরকারি প্রথমিক বিদ্যালয়ের শিক্ষক সাইফুদ্দিন মীর শাহীন, আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান স্বপন, মিরসরাই উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানা, এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, সমমনা সংঘ দীর্ঘ সময় ধরে শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। এর পাশাপাশি সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে উপজেলার প্রাচীনতম এই সংগঠনটি। ভবিষ্যতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

নিজেদের খরচে সাইক্লিং প্রতিযোগিতায় খেলতে ঢাকা গেল চট্টগ্রামের সাইক্লিস্টরা

প্রাইম মিনিস্টার কাপ স্কুল টুর্নামেন্ট উদ্বোধন করতে প্রধানমন্ত্রী আসবেন চট্টগ্রামে আসবেন। সে জন্য চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে চলছে বিশাল কর্মযজ্ঞ। পুরো স্টেডিয়াম করা হচ্ছে চকচকে...

ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল কাল শুক্রবার

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবের আর ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা আগামীকাল...

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরসের সভাপতি ডা. আরাফাত, সা. সম্পাদক ডা. রায়হান

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (২০২৫–২০২৬) এর কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. আরাফাতুল ইসলাম মিজবাহ এবং সাধারণ...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর লায়ন আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ বলেছেন, লায়ন্সের যুব সংগঠন লিওরা সমাজ সেবার পাশপাশি নিজেদেরকে আগামী...