সোমবার, ৩ আগস্ট ২০২৬

চবিতে দুই বছর পর ধরা খেল ভুয়া শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২ বছর ক্লাস কার্যক্রমে সক্রিয় থাকা এক ভুয়া শিক্ষার্থীকে শনাক্ত করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (৩০ মে) ইতিহাস বিভাগের ২০২ নম্বর কোর্সের ক্লাস টেস্ট পরীক্ষায় অংশ নেওয়ার সময় নাম ও রোল নম্বর গরমিলে ধরা পড়েন এই ভুয়া শিক্ষার্থী।

ভুয়া পরিচয়ধারী অভিযুক্ত ওই তরুণের নাম ইমন হাসান রাব্বি। সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী হিসেবে পরিচয় দিত।

জানা যায়, ভুয়া পরিচয়ধারী ওই তরুণ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বগিভিত্তিক উপগ্রল্প সিএফসির রাজনীতিতে যুক্ত ছিলেন, থাকতেন শহীদ আবদুর রব হলে। গত ২১ মে হাটহাজারী উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে চবিতে যে সংঘর্ষ হয়, এতেও ছিল তার সম্পৃক্ততা।

বিভাগের দ্বিতীয় বর্ষের ক্লাস প্রতিনিধি হাসিবুল ইসলাম বাবু বলেন, প্রথম বর্ষ থেকেই ইমন (ভুয়া নাম) নিয়মিত ক্লাস করত। ২২১০৩১১২ আইডি নম্বরে সে উপস্থিতি দেখাত। তবে এ আইডি নম্বর বাংলা বিভাগে মাইগ্রেশন হওয়া লিমন নামের আরেকজন শিক্ষার্থীর। এ ছাড়া বিভাগের বিভিন্ন অনুষ্ঠান, ট্যুরগুলোতেও সে অংশগ্রহণ করত। কিন্তু প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষায় ইমন অংশগ্রহণ করেনি। তবে যখন রেজাল্ট প্রকাশ হলো তখন সে ফেসবুকে পোস্ট দিয়ে জানায় তার রেজাল্ট সিজিপিএ ৩.৩৮। ওইদিন আমি খুব অবাক হই। আজ এ ঘটনার পর হলে গিয়ে দেখি ওর আইডি নম্বর, নাম এবং রেজাল্ট কিছুই নেই। এরপর ওর আসল আইডি নম্বর জানার জন্য ওর কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে কথা বলি কিন্তু ওরা কিছুই বলেনি।

বিশ্ববিদ্যালয় সহকারী প্রক্টর মোহাম্মদ রিফাত বলেন, আমাদের কাছে ওই ছাত্রের বিষয়ে আরও একাধিক অভিযোগ আছে। যা কিছুদিন আগে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মারামারির ঘটনা তদন্তে তার তথ্য উঠে আসে। আমরা কিছুতে তার পরিচয় মিলাতে পারছিলাম না। পরে জানতে পারলাম সে যে বিভাগের পরিচয় দেয় ওই বিভাগের ছাত্রই না। বিষয়টা নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করছে। আশা করি দ্রুতই ব্যবস্থা নেয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ এবং তাদের গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও স্টার্টআপ উদ্যোগে সরকার সবসময় পাশে থাকবে।’আজ (রোববার) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে...

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন দূতের বৈঠক: সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে...

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও অন্যান্য খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, এসব খাতে বিনিয়োগের মাধ্যমে একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক...

দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসা-বাণিজ্য সহজীকরণ এবং আমদানি-রফতানি কার্যক্রম ত্বরান্বিত করতে দেশের সব বন্দর দিনে ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১ আগস্ট) দুপুরে...