সোমবার, ৩ আগস্ট ২০২৬

ফের কাপ্তাই লেকে অভিযান, কারেন্ট-রিং জাল জব্দ

ঝুলন দত্ত, কাপ্তাই।

রাঙামাটির কাপ্তাই লেকে কাপ্তাই মৎস্য অধিদপ্তর ও বিএফডিসি এর সমন্বিত অভিযানে কাপ্তাই লেক থেকে ২০০০মিটার কারেন্ট জাল ও ৭ টি রিং জাল জব্দ করা হয়েছে। 

বৃহস্পতিবার (৩০ মে) সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত কাপ্তাই সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা  আরিফুর রহমানের নেতৃত্বে কাপ্তাই লেকের জেটিঘাট এলাকা থেকে বিলাইছড়ি উপজেলা ঘাট পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।

অবৈধভাবে নিষিদ্ধ জাল দিয়ে মাছ স্বীকার করার সময় কাপ্তাই লেকে এই অভিযান পরিচালনা করা হয় বলে জানান সিনিয়র উপজেলা  মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান।

তিনি আরোও বলেন, অভিযানে নিষিদ্ধ ২ হাজার মিটার কারেন্ট জাল ও ৭টি রিং জব্দ করা হয়, যার  আনুমানিক মূল্য ৩৭০০০০টাকা।

অভিযান শেষে জব্দকৃত জালগুলি বিকাল ৫:৩০টায় কাপ্তাই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এলাকার শহীদ শামসুদ্দীন ঘাটে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ সময় কাপ্তাই মৎস্য উন্নয়ন কর্পোরেশনের উপ-কেন্দ্র প্রধান মোঃ জসিম উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: রুহুল আমীন, উদ্যানতত্ত্ববিধ রাশিদুজ্জামান ইমরানসহ উপ-কেন্দ্রের কর্মচারীগণ ও নৌপুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত: গত বুধবার কাপ্তাই লেকে মৎস্য অধিদপ্তরের অভিযানে ১ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় ছয়টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়।রবিবার (২ আগস্ট)...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মসজিদের খতিব ও মুয়াজ্জিন নিহত হয়েছেন। রবিবার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের...