সোমবার, ৩ আগস্ট ২০২৬

কাজুবাদাম চাষে ব্যাপক সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে কাপ্তাইয়ে

ঝুলন দত্ত, কাপ্তাই।

কাজুবাদাম ও কফি গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় রাঙামাটির কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্ত্বাবধানে ২০২১ সালে উপজেলার বিভিন্ন ইউনিয়নে কাজুবাদাম ও কফি চাষ শুরু হয়। উপজেলার প্রায় ৩০ হেক্টর জমিতে কফি ও কাজুবাদাম এর চাষ করা হয়েছে। এর মধ্যে উপজেলার রাইখালী ইউনিয়ন এর কারিগরপাড়া ব্লকে  কাজুবাদাম এর কয়েকটি বাণিজ্যিক বাগান স্থাপন করা হয়। এই বাগানে রাইখালী ইউনিয়নের ১০জন কৃষকের ৫০ একর জমিতে প্রায় ৭ হাজার  এম-২৩ জাতের কাজুবাদাম গাছের চারা রোপণ করা হয়েছিল বলে জানা যায় কাপ্তাই উপজেলা কৃষি অফিসার এর কার্যালয় হতে।

রোপনের ৩ বছরের মাথায় প্রায় ৫ হাজার গাছে ফুল আসে বলে জানা যায়। এর মধ্যে প্রায় সাড়ে ৪ হাজার গাছে এ বছর ফল আসে। বাগানে পানি সরবরাহের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর প্রকল্প হতে গাছে পানির পাইপ লাইনসহ ৪ টি সোলার ডিপ ইরিগেশন সিস্টেম চালু করা হয়েছে। পানির ট্যাংক এবং পাইপ লাইনের মাধ্যমে গাছের গোড়ায় পানি দেয়া হচ্ছে।

বুধবার (২৯ মে) দুপুর ১ টা ৩০ মিনিটে  রাইখালী কারিগর পাড়ার ঐ কৃষি ব্লকের বাণিজ্যিক বাগানে গিয়ে দেখা যায়, পাহাড়জুড়ে রং বেরং এর কাজু আপেল এর সাথে কাজুবাদাম ঝুলে আছে। দৃষ্টিনন্দন এই বাগানের বিভিন্ন অংশ ঘুরে একই চিত্র দেখা যায়।

রাইখালী কারিগর পাড়া কাজুবাদাম বাগান পরিদর্শনে কৃষি অফিসার।

এসময় কথা হয় কৃষক সাজাই প্রু  মারমা এবং অনুপম চাকমার  সাথে। তাঁরা বলেন, এত দ্রুত আমরা কাজু বাদামের ফলন পাবো সেটা প্রত্যাশা করি নাই। উপজেলা কৃষি বিভাগের নিবিড় তত্ত্বাবধানে এবং আমাদের ধারাবাহিক পরিচর্যায় আমরা খুব ভালো ফলনের আশা করছি। আগামী বছর ফলন ব্যাপক লাভজনক পর্যায়ে চলে যাওয়ার স্বপ্ন দেখছি।

এদিকে বুধবার (২৯ মে) উপজেলা কৃষি কর্মকর্তা মো ইমরান আহমেদ কারিগর পাড়া কাজুবাদাম বাগান পরিদর্শন করেন।

এসময় তিনি বলেন, কাজুবাদাম চাষে ব্যাপক সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে কাপ্তাইয়ের পাহাড়ি জনপদে। অত্যধিক পুষ্টিগুণ সমৃদ্ধ এবং উচ্চ মূল্যের ফসল হওয়ায় পাহাড়ি মাটিতে চাষ উপযোগী কাজুবাদাম ফসলের চাষাবাদ দিনকে দিন ব্যাপক জনপ্রিয় হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চলমান প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ এবং প্রদর্শনী স্থাপনের মাধ্যমে কফি ও কাজুবাদাম চাষে কৃষকদের প্রত্যক্ষ সহযোগিতা করা হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন কারনে বর্তমানে জেনারেশন বাহিত জ্ঞান অনেক কমে গেছে। পূর্ববর্তীদের কাছ থেকে অনেকাংশে আলাদা জীবন যাপন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ শেভরন প্রাইভেট লিমিটেডে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি ডা. কিউ এম অহিদুল আলম এবং...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...